1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

অধ্যক্ষের চেয়ার নয়, চাই জরুরি নেতৃত্বের শৃঙ্খলা 

  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ২৪৭ বার পঠিত

 

নওগাঁর বদলগাছী মহিলা কলেজে সম্প্রতি যা ঘটেছে, তা শুধুমাত্র একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিরোধ নয়, এটি দেশের শিক্ষা-ব্যবস্থার গভীর সংকট, নৈতিক অবক্ষয় এবং প্রশাসনিক দুর্বলতার নগ্ন উদাহরণ।

একটি কলেজে অধ্যক্ষের চেয়ার ঘিরে প্রকাশ্যে হাতাহাতি, পালাক্রমে চেয়ার দখলের প্রতিযোগিতা এবং নিজেকে কর্তৃত্বে প্রতিষ্ঠিত করার লজ্জাজনক প্রতিযোগিতা—এসব কেবল সংবাদপত্রের শিরোনাম তৈরির খোরাক নয়, এটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কলেজটির অস্তিত্বকেই প্রশ্নবিদ্ধ করে। যেখানে একজন শিক্ষকের ভূমিকা হওয়া উচিত নেতৃত্ব, নিরপেক্ষতা ও শৃঙ্খলার উদাহরণ স্থাপন, সেখানে তারা নিজেদের অবস্থান নিয়ে এমন বিতণ্ডায় লিপ্ত—যা শিক্ষকতা পেশার মর্যাদাকেই চরমভাবে ক্ষুণ্ন করেছে।

ঘটনার পেছনের রাজনৈতিক সংশ্লিষ্টতা ও আইনি জটিলতা নিশ্চয়ই বাস্তবতা; কিন্তু তার সমাধান কখনোই কক্ষদখল বা চেয়ারে জোর করে বসার মাধ্যমে হওয়া উচিত নয়। আদালতের রায় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তই যেখানে চূড়ান্ত, সেখানে আদালতের চূড়ান্ত আদেশের আগেই নেতৃত্বের লড়াইতে অবাধ্য ও বিশৃঙ্খল আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

প্রশ্ন আসে—এই দ্বন্দ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কে? উত্তর সহজ—শিক্ষার্থীরা। যারা জীবনের গুরুত্বপূর্ণ সময় কাটাচ্ছে অস্থিরতা, নেতৃত্বহীনতা এবং দ্বন্দ্বের মধ্যে। একজন অধ্যক্ষের প্রধান দায়িত্ব প্রতিষ্ঠানের একাডেমিক ও প্রশাসনিক শৃঙ্খলা নিশ্চিত করা। অথচ বদলগাছী মহিলা কলেজে বর্তমানে দুইজন অধ্যক্ষ, দুইটি এডহক কমিটি এবং দুই রকমের যুক্তি চলছে সমান্তরালে।

শিক্ষাপ্রতিষ্ঠানে নেতৃত্বের প্রশ্নে কেন্দ্রীয় ও স্থানীয় প্রশাসনের সমন্বয়হীনতা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ধীর সিদ্ধান্ত, এবং রাজনৈতিক হস্তক্ষেপ—সব মিলিয়ে এমন পরিস্থিতির জন্ম দিয়েছে, যা ভবিষ্যতে আরও বড় সংকট ডেকে আনতে পারে। এটি শুধু বদলগাছীর একক ঘটনা নয়, বরং দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়ম ও দায়িত্ব পালনের সংকটের প্রতিফলন।

আমরা সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানাই—অবিলম্বে দ্বন্দ্ব থেকে সরে এসে আদালতের নির্দেশনা ও বিশ্ববিদ্যালয়ের প্রজ্ঞাপন মেনে চলুন। শিক্ষা প্রতিষ্ঠানে নেতৃত্ব রাজনৈতিক বিবেচনায় নয়, পেশাদারিত্ব, নৈতিকতা এবং যোগ্যতার ভিত্তিতে নির্ধারিত হওয়া জরুরি।

চেয়ার নয়, নেতৃত্বের মর্যাদা প্রতিষ্ঠাই হোক আমাদের অগ্রাধিকার।                             

    (শহীদুল ইসলাম)

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park