
মেহেদি হাসান পলাশ, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়া, শেরপুর, মির্জাপুর ইউনিয়নের আড়ংশাইল গ্রামের একটি কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়াই রাস্তার উপরে ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ দেশ স্বাধীনের (৫৫)বছর পেরিয়ে গেলেও এই সড়কের হয়নিই কোনো কাজ তাই তো তারা বাধ্য হয়ে রাস্তার উপরে ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন (১৩ জুলাই) সোমবার বেলা ১১টায় বগুড়া, শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের আড়ংশাইল গ্রামের একটি কাঁচা রাস্তার ওপর ধানের চারা রোপণ করে এই প্রতিবাদ জানানো হয়। এই বিষয়ে মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বলেন, রাস্তাটি পাকা করার জন্য সংসদ সদস্য গোলাম সিরাজের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে। তবে বৃষ্টি বন্ধ হলে রাস্তাটির প্রাথমিক সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। তবে স্থানীয়রা জানান, জনপ্রতিনিধিরা প্রতিটি নির্বাচনের আগে রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর কোনো কার্যকর উদ্যোগ নিতে তাদের দেখা যায় না। অল্প বৃষ্টিতেই পুরো সড়কই জল কাদায় একাকার হয়ে যায়। এতে করে দুটি গ্রামের প্রায় ৪০০ পরিবারের মানুষ চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ফলে বছরের পর বছর ধরে এলাকার মানুষ এই দুর্ভোগের শিকার হচ্ছেন। এলাকাবাসীর দাবি করেন, সাময়িক সংস্কারের পরিবর্তে দ্রুত রাস্তাটি টেকসইভাবে পাকা করা হোক, যাতে বছরের পর বছর ধরে চলমান দুর্ভোগ থেকে তারা স্থায়ীভাবে মুক্তি পান।
Leave a Reply