1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

ঈদে নতুন বিনোদন কেন্দ্র পাখিপল্লীতে ছিলো দর্শনার্থীদের উপচে পড়া ভীড়

  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৭৪ বার পঠিত

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

ঈদ মানেই আনন্দ আর ঘোরাঘুরি। এবার ঈদুল ফিতরে সরকারি দীর্ঘ ছুটিতে যান্ত্রিক জীবনের কিছুটা সময় পরিবার নিয়ে গ্রামে নিজেদের ভালোলাগার স্থানে কাটানোর কোন বিকল্প ছিলো না। আর এমন সুযোগকে কাজে লাগিয়েছে নওগাঁর রাণীনগর উপজেলা ও তার আশেপাশের ভ্রমণ পিপাসু মানুষরা। উপজেলার রাণীনগর-আবাদপুকুর সড়ক সংলগ্ন শতবর্ষী রক্তদহ বিলের খালের হাতিরপুল এলাকায় প্রকৃতির সঙ্গে গড়ে তোলা পাখি পল্লী ও পর্যটন এলাকায় ছিলো লাখ দর্শনার্থীদের ভীড়।

 

প্রকৃতির সান্নিধ্যে বিশুদ্ধ পরিবেশে কিছুটা সময় কাটানোর জন্য ঈদের দিন বিকেল থেকেই এই পাখি পল্লীতে ছিলো হাজার হাজার দর্শনার্থীদের উপচে পড়া ভীড়। আর এই পাখি পল্লীকে ঘিরে সড়কের পাশ দিয়ে গড়ে ওঠা মৌসুমী দোকান ও আশেপাশের দোকানগুলোতে ঈদের কয়েক দিনে কয়েক লাখ টাকার ব্যবসা হয়েছে বলে জানিয়ে স্থানীয় দোকানীরা। যদি আগামীতে এই পাখি পল্লীকে আরো আধুনিকায়ন, দর্শনার্থীদের জন্য বিশুদ্ধ পানি সরবারের ব্যবস্থা, শৌচাগার, সন্ধ্যার পর পর্যাপ্ত আলোর ব্যবস্থা করাসহ বিভিন্ন সুবিধা যোগ করা যায় তাহলে দ্রুতই এই পাখি পল্লীকে ঘিরে এই অঞ্চলের অর্থনৈতিক দৃশ্যপট বদলে যাওয়া আশা করছেন স্থানীয়রা।

 

এবার ঈদে পাখি পল্লীর আর একটি বিশেষ আকর্ষন ছিলো স্থানীয় আধুনিক কৃষক নুরুল ইসলাম নয়নের নানা সাজে সজ্জিতকরণ সূর্যমুখি ফুলের ক্ষেত। সূর্যমুখি ক্ষেতে নয়ন দর্শনার্থীদের ছবি তোলার জন্য বসার ব্রেঞ্চ, বিভিন্ন দৃশ্য স্থাপন করাসহ কিছু ফুলকে রঙ্গে করেছিলেন রঙ্গিন। প্রতিজন দর্শনার্থীর টিকিট ছিলো ১০টাকা করে। এতে করে ঈদের কয়েকদিন সূর্যমুখি ফুলের ক্ষেত থেকে প্রায় লাখ টাকা আয় করেছেন বলে তিনি জানান। আগামীতে দর্শনার্থীদের জন্য তিনি এই সূর্যমুখি ফুলের ক্ষেতকে আরো আকর্ষনীয় করবেন বলে জানিয়েছেন চাষী নয়ন।

 

পাখি পল্লীতে পরিবার নিয়ে ঘুরতে আসা পার্শ্ববতি আত্রাই উপজেলার মকবুল হোসেন জানান তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমে রাণীনগরের রক্তদহ বিলের এই পাখি পল্লী ও পর্যটন এলাকার কথা জেনেছেন। তাই সুযোগ পেয়ে এবার ঈদে পরিবার নিয়ে ঘুরতে এসেছেন পাখি পল্লীতে। খালের পাশের গাছগুলোর ফাঁকে ফাঁকে দর্শনার্থীদের বসার জন্য তৈরি করা হয়েছে চমৎকার ব্রেঞ্চ। যান্ত্রিক জীবনের কিছুটা সময় প্রকৃতির সঙ্গে কাটানোর জন্য এই পাখি পল্লী বিনোদন কেন্দ্রটির কোন জুড়ি নেই। তবে আরো কিছু সুবিধা পল্লীতে যুক্ত করলে এটি দর্শনার্থীদের আরো বেশি আকর্ষন করবে।

 

উপজেলার আবাদপুকুর এলাকার বাসিন্দা রুবেল হোসেন জানান বিগত সময়ে পরিবার নিয়ে একটু ঘোরাঘুরির জন্য উপজেলায় কোন বিনোদন কেন্দ্র ছিল না। ঐতিহ্যবাহী হাতিরপুল এলাকার রতনডারা খালের পরিত্যক্ত জায়গায় অসাধারণ বিনোদন কেন্দ্র গড়ে তোলা হয়েছে। যেখানে একজন দর্শনার্থী তার পরিবার নিয়ে কিছুটা সময় প্রকৃতির সঙ্গে কাটানোর সুযোগ পাবেন। এই পাখি পল্লীকে আরো আধুনিকায়ন ও আকর্ষনীয় করতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও এই বিনোদন কেন্দ্রের প্রতি যত্নশীল হতে হবে। এখানে আসা দর্শনার্থীদের প্রতি স্থানীয়দের সুলভ ও শোভনীয় আচরন করে দর্শনার্থীদের আর্কষিত করার প্রতি আহ্বান জানান তিনি।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান বলেন উপজেলাতে কোন বিনোদন কেন্দ্র ছিলো না। বর্তমান জেলা প্রশাসক স্যারের সার্বিক সহযোগিতায় ও দিক নির্দেশনা মোতাবেক এই বিনোদন কেন্দ্রের সূচনা করা হয়েছে মাত্র। ধারাবাহিক ভাবে এই পাখি পল্লী ও পর্যটন এলাকাকে আরো কিভাবে দর্শনার্থী বান্ধব করা যায় সেই বিষয়ে জেলা প্রশাসন, বিভিন্ন দপ্তর এবং উপজেলাবাসীর সমন্বয়ে দ্রুতই একটি রূপরেখা প্রণয়ন করা হবে। এক সময় এই বিনোদন কেন্দ্রটি উপজেলার সীমা ছাড়িয়ে দেশের প্রকৃতিপ্রেমী দর্শনার্থীদের কাছে একটি আর্কষনীয় বিনোদন স্পটে রূপান্তরিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। আর এমন কাজে তিনি স্থানীয়সহ উপজেলার সকল শ্রেণির সুধীজনদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park