
আশরাফুল হক রুবেল, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি,
অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালে তিস্তা মহাপরিকল্পনা কার্যক্রমের শুভ সূচনার দাবিতে কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজ এর কাছে স্মারকলিপি প্রদান করেছে তিস্তা বাঁচাও আন্দোলনের কুড়িগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দ।
দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, সদস্য হাসিবুর রহমান হাসিব, সদস্য আশরাফুল হক রুবেল, শাহনুর আশরাফ জুয়েল।
এ সময় সদস্য তারিক নজমুল, শাহিন শেখ রঞ্জু, আব্দুল আলিম, জেলা যুবদল সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান, সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল, যুগ্ম সম্পাদক সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply