1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা অসিত মোদককে রাষ্ট্রীয় মর্যাদায় অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৫৫ বার পঠিত

পরেশ দেবনাথ, কেশবপুর (যশোর) প্রতিনিধি:

কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা অসিত কুমার মোদককে রাষ্ট্রীয় মর্যাদায় অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে। শনিবার (২৬ জুলাই-২৫) রাত ১১টা ৩৫ মিনিটে কেশবপুর শহরের কালীবাড়ি সড়ক সংলগ্ম নিজ বাড়িতে ইহজাগতিক সকল বন্ধন ছিন্ন করে পরলোকগমন করেছেন। রোববার সকালে তাঁর বাড়ির সামনে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় কেশবপুরের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফ নেওয়াজসহ মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি শুধু শিক্ষানুরাগীই নন। তিনি সনাতন ঐতিহ্য ও কৃষ্টি রক্ষার্থে নিরলস ভাবে কাজ করে গেছেন। তিনি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেশবপুর উপজেলা শাখার সাবেক সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কেশবপুর উপজেলা শাখার প্রাক্তন সভাপতি, রামকৃষ্ণ সংঘ কেশবপুর শাখার প্রতিষ্ঠাতা সভাপতি, কেশবপুর কেন্দ্রীয় কালীমন্দির পরিচালনা কমিটির প্রাক্তন সভাপতি, বিবেকানন্দ শিক্ষা সংস্কৃতি পরিষদ, কেশবপুর শাখার উপদেষ্টাসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন। তাঁর বড় ছেলে অনুপম মোদক সরকারের অডিট ডিপার্টমেন্টে খুলনায় চাকরি করেন এবং ছোট ছেলে যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় অধ্যাপনা করেন।

সোমবার (২৮ জুলাই-২৫) বিকেল পাঁচটায় শহরের কুঠিবাড়ি মহাশ্মশানে তাঁর শেষ কৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। তিনি উদীচী কেশবপুরের সভাপতি অনুপম মোদকের বাবা, প্রথম আলো কেশবপুর প্রতিনিধি ও কেশবপুর প্রেসক্লাবের সদস্য দিলীপ মোদকের কাকা, উদীচী কেশবপুরের সাবেক উপদেষ্টা এবং সর্বজন শ্রদ্ধেয় একজন সামাজিক ব্যক্তিত্ব। মৃত্যুর খবর শুনে রোববার বিকেলে তাকে দেখতে ও শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে আসেন কেন্দ্রীয় বিএনপির সহধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু।

তাঁর মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন-উদীচী পরিবার, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদসহ অন্যান্য সদস্যবৃন্দ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেশবপুর উপজেলা শাখা, কেশবপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট, মধুসূদন সংগীতালয়, রামকৃষ্ণ সংঘ, পাঁজিয়া সর্বজনীন কালী মন্দির ও বৃহত্তর পাঁজিয়া সর্বজনীন দুর্গা মন্দির কমিটি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেশবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক অসীম ভট্টাচার্য বাপি, “বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ (বাসাসেস)”-এর প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান মুহম্মদ শফি, বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির কেশবপুর উপজেলার সাধারণ সম্পাদক শংকর পাল।

বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আরও সমবেদনা জানিয়েছেন, অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, এইচ,এম আমীর হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোতাহার হোসাইন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কেশবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মফিজুর রহমান নান্নু, বেগমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন মন্ডল, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মশিউর রহমান,পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক ও পাঁজিয়া পূরবী খেলাঘর আসরের সভাপতি বাবুর আলী গোলদার, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কবি তাপস দে, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল ব্যানার্জি, পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি নজরুল ইসলাম খান, সহ-সভাপতি কবি সমীর দাস, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুণ্ডু, সাপ্তাহিক পল্লীকথা পত্রিকার তথ্যপ্রযুক্তি ও ব্যবস্থাপনা সম্পাদক দেবব্রত ঘোষ, পাঁজিয়া ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রুহুল আমিন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা কমিটি সভাপতি আশুতোষ বিশ্বাস, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, ফুলতলা উপজেলার জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক, চারুপীঠ একাডেমির সভাপতি, লেখক, প্রাবন্ধিক তাপস মজুমদার, পাঁজিয়া বিপ্রতীপ সংগঠনের সভাপতি নয়ন বিশ্বাস, সাংস্কৃতিক কর্মী হাদিউজ্জামান, কেশবপুর উপজেলা খেলাঘর আসরের সভাপতি আব্দুল মজিদ (বড়ভাই), সাধারণ সম্পাদক ও কেশবপুর বেসরকারি সংস্থা ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলী, যুগ্ন সম্পাদক রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক সাংবাদিক সোহেল পারভেজ, মধুসূদন একাডেমির প্রচার ও প্রকাশনা সম্পাদক আলোক চিত্রশিল্পী ও মধু গবেষক মুফতি তাহেরুজ্জামান, অবসরপ্রাপ্ত শিক্ষক মনোজ কান্তি হালদার, সাংবাদিক পরেশ দেবনাথ, বিকাশ দেবনাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও ব্যক্তিবর্গ।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park