1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

খুলনার মুহসিন মহিলা কলেজে বিশৃঙ্খলা: দুর্নীতি ঢাকতে উপাধ্যক্ষের বেতন স্থগিতের অভিযোগ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৭৫ বার পঠিত

তেরখাদা প্রতিনিধি:

খুলনা মহানগরীর দৌলতপুরে মুহসিন মহিলা কলেজে বরখাস্ত হওয়া সাবেক অধ্যক্ষ মো. আব্দুল লতিফের দুর্নীতি আড়াল করতে একটি চক্র কাজ করছে-এমন অভিযোগ উঠেছে। সর্বশেষ কলেজের সদ্য নিয়োগপ্রাপ্ত উপাধ্যক্ষ মো. মাহফুজার রহমানের বেতন অবৈধভাবে স্থগিত করেছেন নিজেদের ‘ভারপ্রাপ্ত অধ্যক্ষ’ দাবি করা সহকারী অধ্যাপক নওরোজী কবির।

জানা যায়, কলেজের অভ্যন্তরীণ অডিটে সাবেক অধ্যক্ষ আব্দুল লতিফের বিরুদ্ধে ১ কোটি ২১ লাখ ৮২ হাজার ৬৭৪ টাকা আত্মসাৎসহ একাধিক প্রশাসনিক অনিয়মের প্রমাণ পাওয়ায় কলেজ পরিচালনা পর্ষদ গত ৩১ জুলাই তাকে সাময়িক বরখাস্ত করে। একইদিন বৈধভাবে উপাধ্যক্ষ মাহফুজার রহমানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়।

বরখাস্ত অবস্থায় ১৪ আগস্ট সাবেক অধ্যক্ষ আব্দুল লতিফ নওরোজী কবিরকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়ার চিঠি দেন। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় ১০ জুলাইয়ের পত্রে স্পষ্ট জানায়, নওরোজী কবিরের এই পদে দায়িত্ব নেওয়ার কোনো সুযোগ নেই এবং মাহফুজার রহমানই বিধিসম্মত ভারপ্রাপ্ত অধ্যক্ষ।

তারপরও ১৭ নভেম্বর কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক ইকবাল হোসেন নওরোজী কবিরকে ‘ভূতাপেক্ষা’ ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে অনুমোদন দেন। এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চাওয়া হলেও সভাপতি সন্তোষজনক সদুত্তর দিতে পারেননি।

এমপিও সম্পন্ন হওয়ার পরও উপাধ্যক্ষ মাহফুজার রহমানের বেতন নওরোজী কবির স্বেচ্ছাচারিতাভাবে স্থগিত করে ইএফটিতে অন্য সবার বেতন সাবমিট করেছেন। অভিযোগ রয়েছে, উপাধ্যক্ষ বেতন পেলে নওরোজী কবিরের তথাকথিত ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ প্রশ্নবিদ্ধ হবে, আর এতে সাবেক অধ্যক্ষ আব্দুল লতিফ ক্ষতিগ্রস্ত হবেন।

শিক্ষকদের অভিযোগ, নওরোজী কবির প্রতিদিন কলেজে ১০–১২ জন বহিরাগত ডেকে এনে ক্ষমতা প্রদর্শন করেন। তার ভয়ে শিক্ষক-কর্মচারীরা মুখ খুলতে সাহস পান না। এমনকি এক শিক্ষক প্রতিনিধিকে বহিরাগত দিয়ে অপদস্ত করার ঘটনাও ঘটেছে।

কলেজ সভাপতি ইকবাল হোসেন প্রায় প্রতিদিন কলেজে এসে একাদশ-দ্বাদশ শ্রেণিতে ক্লাস নেন, যা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে। অভিযোগ আছে, তিনি এর বিনিময়ে সম্মানি গ্রহণের চেষ্টা করছেন।

দুর্নীতি ঢাকতে সাবেক অধ্যক্ষ আব্দুল লতিফ স্থানীয় রাজনৈতিক প্রভাব ব্যবহার করার চেষ্টা করছেন বলে অভিযোগ। তার বিরুদ্ধে দৌলতপুর আমলী আদালতে সিআর মামলা নং- ২৩৯/২৫ বিচারাধীন।

১৩ জুন অনুষ্ঠিত ৭টি পদে নিয়োগ পরীক্ষা নিয়ে দুজন প্রার্থী অনিয়মের অভিযোগ করেন। যদিও কলেজ তদন্ত কমিটি অভিযোগ প্রমাণিত না পাওয়ায় নিয়োগ অনুমোদন দেয় এবং আদালতও স্থগিতের আবেদন নাকচ করেন।
এদিকে একই বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তদন্তও হাইকোর্ট স্থগিত করেছিলেন (রিট নং ১৫১৩০/২০২৫)। কিন্তু স্থগিতাদেশ সত্ত্বেও প্রো-ভিসি ও প্রোক্টর কলেজে এসে লিখিত পরীক্ষার উত্তরপত্র নিয়ে যান, যা আইনসম্মত কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে।

কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। সবার আশঙ্কা-দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ভেঙে পড়বে এবং বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হতে পারে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park