
মোঃ রাশিদুল ইসলাম, মাগুরা প্রতিনিধিঃ
ফিলিস্তিনে ইসরাইলি বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) বিকালে লাঙ্গলবাধ এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ থেকে গণহত্যার ঘটনায় রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানোর দাবি করা হয়।
তৌহিদী জনতা,লাঙ্গলবাঁধ আঞ্চলিক ইমাম পরিষদ,সাধারণ ছাত্র,ব্যবসায়ীর ব্যানারে নানা পেশাজীবী ও সামাজিক সংগঠনের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আদিল উদ্দিন কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে লাঙ্গলবাঁধ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাস স্ট্যাডে গিয়ে শেষ হয় এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বক্তারা। মিছিলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
সমাবেশে বক্তারা বলেেন, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল শুধু মুসলমানদের জন্য কর্তব্য নয়, এটি সমগ্র মানবজাতির কর্তব্য। ইসরায়েল ফিলিস্তিনের গাজায় যে গণহত্যা চালাচ্ছে এটি মানবতা বিরোধী কাজ। যারা মানবতার দাবিদার, সেই সমস্ত মানবদের জন্য হত্যাযজ্ঞের প্রতিবাদ জানানো জরুরী। মুসলিম অমুসলিম সকলকেই সোচ্চার হতে হবে।
তারা আরো বলেন, আল্লাহতায়ালা বলেছেন ইহুদীরা মুসলিমদের প্রধান শত্রু । ইহুদিরা ইসলামের শুরু থেকেই মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী। অবিলম্বে বিচার হওয়ার দরকার। এমন একদিন আসবে ইসরাইলের কোন চিহ্ন পৃথিবীর বুকে থাকবে না। তাই আমাদেরকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যেতে হবে। এছাড়া ইসরায়েলের যে সকল পণ্য রয়েছে সেসব বর্জন করা অতি জরুরী। ইসরাইলের কোন পণ্যই আমরা কিনবো না। কোন কাফেরি শক্তি ইহুদিবাদ যদি মুসলিম রাষ্ট্র দখল করার চেষ্টা করে তখন মুসলমানদের জিহাদ করা ফরজ হয়ে যায়। যদি সুযোগ হয় ফিলিস্তিনি গিয়ে আমরা জিহাদ করবো।
ইসরায়েলি পণ্য বর্জনের ঘোষণা দিয়ে বক্তারা বলেন, অবিলম্বে গাজাঁবাসীদের ওপর হামলা বন্ধ করতে হবে।
Leave a Reply