1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

ঝিনাইগাতীতে মহিষের ধান খাওয়া নিয়ে রক্তক্ষয়ী হামলা, বৃদ্ধকে কুপিয়ে জখম

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১১০ বার পঠিত

 

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় মহিষের ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘটিত এক রক্তক্ষয়ী হামলায় বৃদ্ধ ও বৃদ্ধা সহ একই পরিবারের কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে কুপিয়ে জখম, মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে উপজেলার রামেরকুড়া গ্রামের বাসিন্দা মো. নুর আলম (৩৫) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে একই গ্রামের মো. আব্দুস ছালাম (৬০), নূর মোহাম্মদ (২৫), নাছিমা আক্তার (২৮), সালমা আক্তার (৩৮), আছমা খাতুন (২১) ও নুরেজা বেগম (৫০)-সহ কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে
দুই পরিবারের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এরই জেরে গত মঙ্গলবার (১০ মার্চ) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে বাদীর পালিত একটি মহিষ দড়ি ছিঁড়ে অভিযুক্ত আব্দুস ছালামের সামান্য ধান খেয়ে ফেলে। এ ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্তরা ক্ষুব্ধ হয়ে আব্দুস ছালামের নির্দেশে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধভাবে বাদীর বসতবাড়ির সামনে এসে গালিগালাজ শুরু করে। এ সময় বাদীর পিতা আবু বক্কর সিদ্দিক (৬০) প্রতিবাদ করলে অভিযুক্তরা বাড়িতে অনধিকার প্রবেশ করে তাকে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে ধারালো দা দিয়ে তার মাথায় কোপ দিলে তিনি গুরুতর জখম হন। পরে লোহার শাবল দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করলে তিনি হাত দিয়ে প্রতিহত করতে গেলে তার বাম হাতেও গুরুতর আঘাত লাগে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে আবারও ধারালো অস্ত্র দিয়ে মাথার পেছনে কোপ দেওয়া হয়। এ সময় আহতকে রক্ষা করতে এগিয়ে আসেন তার স্ত্রী নুরেজা বেগম (৫৫)। তাকেও মারধর করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া পরিবারের অন্য সদস্যদেরও লোহার রড ও লাঠিসোটা দিয়ে মারধর করা হয়। এতে পরিবারের আরও কয়েকজন সদস্য আহত হন।

অভিযোগে আরও বলা হয়, হামলার সময় বাদীর ছোট ভাইয়ের পকেটে থাকা ৮৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আহতদের দ্রুত ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত আবু বক্কর সিদ্দিককে উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার বিষয়ে ঝিনাইগাতী থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগের বাদী নুর আলম জানান, থানায় অভিযোগ দায়েরের পর থেকে আসামী আব্দুস ছালাম গংরা অভিযোগ তুলে নেয়ার জন্য বারংবার হুমকি প্রদান করে আসছে।

এ বিষয়ে বিবাদী আব্দুস ছালাম গংদের সাথে একাধিকবার যোগাযোগ করেও তাদের কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

ঝিনাইহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park