1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

দুর্যোগকালে নারীর স্বাস্থ্য সচেতনতায় দীর্ঘদিন থেকে কাজ করছে লাইট হাউজ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৫৪ বার পঠিত

 

কুড়িগ্রাম প্রতিনিধি:

বাংলাদেশের উত্তর অঞ্চলের কুড়িগ্রাম জেলা প্রাকৃতিক দুর্যোগের জন্য পরিচিত। বন্যা, নদী ভাঙ্গন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব এখানে নিয়মিত মানুষের জীবন বিপর্যস্ত করে। দুর্যোগের সময় সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকে নারী ও শিশু। নিরাপদ পানি, স্যানিটেশন, হাইজিন সামগ্রী, মানসিক সহায়তার অভাব তাদেরকে আরো বিপদে ফেলে। দুর্যোগের আঘাতে শুধু বাড়িঘর ভাঙ্গে না, ভাঙ্গে মানুষের মনও। দুর্যোগের সাথে সাথে আসে শিশুদের আতঙ্ক, নারীদের নিরাপত্তাহীনতা, পরিবারের ভেতর মানসিক অস্থিরতা। এই বাস্তবতাকে সামনে রেখে বেসরকারি উন্নয়ন সংস্থা লাইট হাউজ নারী স্বাস্থ্য সুরক্ষা সহায়তায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।

 

১৯৯২ সাল থেকে সংস্থাটি নারীর ক্ষমতায়ন, শিশু সুরক্ষা ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ বিষয়ে প্রায় এক শতাধিকেরও বেশি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই প্রকল্পের আওতায় কুড়িগ্রামের ৫টি উপজেলায় ৩৫টি ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠনের পাশাপাশি ৭০ জন প্রশিক্ষিত ভলান্টিয়ার মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে।

দুর্যোগকালে নারীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় পাশে আছে লাইট হাউজ। নিরাপদ পানি, খাবার স্যালাইন, স্যানিটেশন আর হাইজিন সামগ্রী দিয়ে সহায়তা করছে লাইট হাউজ।

 

ইউনিয়ন পর্যায়ে নিয়মিত আয়োজন করা হচ্ছে উঠান বৈঠক ও ওয়ার্কশপ। সেখানে কিশোরী, গর্ভবতী, বৃদ্ধাসহ সকল স্তরের নারীদের শেখানো হচ্ছে কিভাবে নিরাপদ পানি ব্যবহার করতে হবে এবং জরুরী সময় কোন হাইজিন সামগ্রী ব্যবহার করতে হবে। পাশাপাশি নারী ভলান্টিয়ারদের মাধ্যমে স্যানিটারী ন্যাপকিনেরও ব্যবস্থা করেছে লাইট হাউজ। এতে করে নারীরা স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি আত্মবিশ্বাসী ও হয়ে উঠছে। প্রশিক্ষিত ভলান্টিয়াররা ইউনিয়ন পর্যায়ে গিয়ে মানুষকে মানসিক চাপ মোকাবেলার কৌশল শিখাচ্ছেন।

 

বিশেষ করে নারী ও শিশুদের সহায়তার লক্ষে গড়ে তোলা হয়েছে সাপোর্ট গ্রুপ , যেখানে তারা খোলামেলা কথা বলতে পারছে , পাচ্ছে সাহস আর ভরসা। মোবাইল অ্যাপ ও বার্তা প্রেরণ ব্যবস্থার মাধ্যমে ঝুঁকিপূর্ণ পরিবারকে সবার আগে সতর্ক করা হচ্ছে। যাত্রাপুর ইউনিয়নের ভলান্টিয়ার সীমা খাতুনের সাথে কথা বললে তিনি জানান, “আমরা দেখেছি দুর্যোগের সময় অনেক নারী স্বাস্থ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। এই প্রকল্প আমাদের শিখাচ্ছে কিভাবে তাদের পাশে দাঁড়াতে হয় এবং নিরাপদ পরামর্শ দিতে হয় পাশাপাশি নারীরা নিজেই প্রস্তুত থাকতে পারে এবং ঝুঁকিপূর্ণ সময় সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয়।”

লাইট হাউজ প্রমাণ করেছে, দুর্যোগ কেবল শারীরিক ক্ষতির কথা নয়; এটি মানসিক চাপ, স্বাস্থ্যঝুঁকি এবং সামাজিক অস্থিরতার সময় নারীর স্বাস্থ্য ও নিরাপত্তাকে কেন্দ্র করে পরিচালিত এই কার্যক্রম কেবল ত্রাণ বা সহায়তা প্রদান নয়, বরং নারীদের ক্ষমতায়ন ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শেষ পর্যন্ত, লাইট হাউজের এই প্রচেষ্টা কুড়িগ্রামের নারীদের জন্য শুধুমাত্র স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করছে না, বরং তাদেরকে সক্ষম করে তুলছে যাতে প্রতিটি ঝুঁকিপূর্ণ মুহূর্তে তারা নিজেই সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং পরিবারের ও কমিউনিটির পাশে দাঁড়াতে পারে। এটি সত্যিকার অর্থেই একটি নতুন দৃষ্টান্ত এবং দেশের অন্যান্য দুর্যোগপূর্ণ অঞ্চলের জন্য অনুকরণীয় মডেল।

বেসরকারি উন্নয়ন সংস্থা লাইট হাউজের প্রধান নির্বাহী হারুনুর রশিদ বলেন-” আমরা চাই মানুষ শুধু বাঁচুক তাই নয়, বাঁচার ভেতর আত্মবিশ্বাস খুঁজে পাক। দুর্যোগে সবচেয়ে ঝুঁকিতে থাকা নারী ও শিশুদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা ছাড়া কোন সহায়তায় পূর্ণতা পায় না। তাই লাইট হাউজ দুর্যোগ ব্যবস্থাপনায় একটি নতুন দৃষ্টান্ত তৈরি করেছে যেখানে খাবার ও আশ্রয়ের পাশাপাশি মানসিক স্বাস্থ্য সুরক্ষাকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park