
নিজস্ব প্রতিবেদক:
নওগাঁর আত্রাই উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে আরাফাতুন (২০) নামে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আত্রাই নদীর তীরে সরকারি কলেজ মাঠ সংলগ্ন এলাকায় বেদে সম্প্রদায়ের প্রায় ২৫ থেকে ৩০টি পরিবার পলিথিনের ছাউনিতে বসবাস করে আসছিল। ভোরের দিকে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে একটি ইউক্যালিপটাস গাছ ভেঙে পড়ে। এ সময় তিন মাসের অন্তঃসত্ত্বা আরাফাতুন গাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।
Leave a Reply