1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

নওগাঁর তিনটি উপজেলায় ১১ ঘণ্টা বিদ্যুৎহীন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

 

নিজস্ব প্রতিনিধি:
মঙ্গলবার (৩ জুন) ভোর ৪টার দিকে নওগাঁ শহরের কাঁঠালতলী এলাকায় বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকান্ডের ঘটনা ঘটলে এ অবস্থার সৃষ্টি হয়। বিকেল সাড়ে ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিদ্যুৎ আসেনি। এরমধ্যে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) আওতাধীন নওগাঁ পৌরসভা ও বগুড়ার সান্তাহার পৌরসভার পুরো এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। অন্যদিকে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীন নওগাঁ সদর উপজেলার পুরো এলাকা বিদ্যুৎহীন রয়েছে। এছাড়া পল্লী বিদ্যুতের আওতাধীন মহাদেবপুর ও বদলগাছী উপজেলার বেশ কিছু এলাকা বিদ্যুৎহীন রয়েছে।

নওগাঁ নেসকো উত্তরের নির্বাহী প্রকৌশলী তানজিমুল হক বলেন, বৈদ্যুতিক গোলযোগের কারণে ভোর ৪টার দিকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিদ্যুৎ সরবরাহ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের বাসবারের যন্ত্রাংশ বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। প্রায় আধা ঘণ্টা পর নওগাঁ ফায়ার সার্ভিসের একটি দল চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। তবে ততক্ষণে বিদ্যুৎকেন্দ্রের বেশ কিছু যন্ত্রাংশ ও পাওয়ার কেবল পুড়ে গেছে। এতে নওগাঁ ও সান্তাহার পৌরসভার প্রায় ১ লাখ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।তিনি আরও বলেন, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে নওগাঁ ও রাজশাহী অঞ্চলের নেসকো এবং পল্লী বিদ্যুতের কয়েকটি দল কাজ করছে, একটু সময় লাগবে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত গ্রাহকদের ধৈর্য ধরার জন্য অনুরোধ করবো।

পল্লী বিদ্যুৎ সমিতি নওগাঁ-১ এর মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ হারুন-অর-রশীদ বলেন, অগ্নিকাণ্ডের কারণে পিডিবির বিদ্যুৎ উপকেন্দ্রের যন্ত্রাংশ বিকল হয়ে পড়ায় পল্লী বিদ্যুতের তিনটি সাব-সেন্টার থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়েছে। এতে নওগাঁ সদর, মহাদেবপুর ও বদলগাছী উপজেলার বেশ কিছু এলাকার প্রায় দেড় লাখ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।এদিকে বিদ্যুৎ না থাকায় নওগাঁ জেনারেল হাসপাতাল ও বিদ্যুৎহীন সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন। ব্যাহত হচ্ছে হাসপাতালের জরুরি সেবা।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park