
মাসুদ রানা,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় ভূমি মেলার দ্বিতীয় দিনে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ও গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ডিজিটাল ভূমি সেবা বিষয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করেন প্রধান অতিথি ইউএনও আলীমুজ্জামান মিলন। পরে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে সেবা প্রার্থীদের নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয় । এ সময় সেবা গ্রহীতা সহ উপজেলায় বিভিন্ন দফতরের কর্কর্তার উপস্থিত ছিলেন।
Leave a Reply