1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

পহেলা বৈশাখে লোকজ শিল্প-সংস্কৃতির সঙ্গে পরিচয় ঘটলো রাণীনগরের নতুন প্রজন্মদের

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৮৯ বার পঠিত

 

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

বাঙ্গালীর প্রাণের উৎসব মানেই পহেলা বৈশাখ। বৈশাখ বলতে আমরা গ্রামীণ লোকজ শিল্প আর সংস্কৃতিকে বুঝি। দিন দিন কালের বিবর্তন আর আধুনিকতার ছোঁয়ায় অনেক লোকজ শিল্প আর সংস্কৃতি আজ হারানোর পথে। কিন্তু বৈশাখকে ঘিরে সেই হারানো শত বছরের ঐতিহ্য গ্রামীণ লোকজ শিল্প ও সংস্কৃতিকে কিছটুা হলেও বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার চেস্টা করা হয়। বর্তমান প্রজন্মরা জানতে পারে কেন পহেলা বৈশাখকে ঘটা করে উদযাপন করা হয়? 

 

পহেলা বৈশাখকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে বসে গ্রামীণ মেলা। যে মেলাগুলোতে দেশের হারিয়ে যাওয়া অনেক লোকজ গ্রামীণ শিল্প ও সংস্কৃতিকে তুলে ধরে সংশ্লিষ্টরা। এছাড়া সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের যেগুলোতে গ্রামীণ লোকজ শিল্প ও সংস্কৃতিকে ফুটে তোলা হয়। প্রতিটি পহেলা বৈশাখেই নতুন প্রজন্মরা গ্রাম-বাংলার চিরায়িত শিল্প-সংস্কৃতির সঙ্গে পরিচয় হওয়ার সুযোগ পায়।

 

আর এই সব আয়োজনের মাধ্যমে বর্তমান প্রজন্মরা পালকী, লাঙ্গল-জোয়াল, মাছ ধরার খলিশানী, খেয়া জাল, ঘোড়া ও গরুর গাড়ী, হুক্কা, মাটির তৈরি শতবছরের ঐতিহ্যবাহী মৃৎ শিল্প, বাঁশ-বেতের শিল্প, গ্রামীণ লাঠিখেলা, হাডুডু খেলাসহ নানা লোকজ শিল্প আর সংস্কৃতি সম্পর্কে জানতে পারছে যেগুলো আজ হারানোর পথে। প্রজন্মের পর প্রজন্ম গ্রাম-বাংলার শত শত বছরের এই সকল গ্রামীণ লোকজ শিল্প ও সংস্কৃতিকে বহমান রাখতে হলে পহেলা বৈশাখের এই আয়োজনগুলোকে আরো বর্ধিত করার সঙ্গে ধারাবাহিকতা রক্ষা করতে হবে বলে মনে করছেন সচেতন মহল।

“মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা” বৈশাখের এই স্লোগানকে সামনে রেখে বাংলা নববর্ষ-১৪৩২ কে বরণ করতে নওগাঁর রাণীনগর উপজেলা প্রশাসন দিনব্যাপী বর্ণিল কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির প্রথমেই সোমবার সকালে উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসানের নেতৃত্বে গ্রামীণ লোকজ শিল্প আর সংস্কৃতিতে সজ্জিত একটি বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়। উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নিজস্ব অর্থায়নে তৈরি করা একই পাঞ্জাবী ও রঙ্গিন গামছা পরিহিত র‌্যালী শোভাযাত্রার সৌন্দর্য বর্ধন করে। এছাড়া শোভাযাত্রায় রাণীনগর প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দলের র‌্যালীও অংশগ্রহণ করে। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমবায় অধিদপ্তরের আয়োজনে শতবছরের ঐতিহ্য মাটির পাত্রে আউশের চালের পান্তা ইলিশ গ্রহণ করা হয়।

 

এরপর মুক্ত মঞ্চে উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের সঞ্চালনায় সংগীত পরিবেশন করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাদিরউজ্জামান জিনুক, প্রত্যাশা শিল্পীগোষ্ঠি, উপজেলা শিল্পকলা একাডেমীর নিয়মিত শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করে। পরে হারিয়ে যাওয়া গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়। এসময় ঢোলের তালে তালে লাঠিয়ালদের নৃত্য আর লাঠির যাদুতে মুগ্ধ হয় শিশু থেকে বৃদ্ধসহ সকল বয়সের মানুষ। দিনব্যাপী এমন বর্ণিল আয়োজন উপভোগ করতে এবং বর্তমান ও আগামী প্রজন্মদের সঙ্গে লোকজ শিল্প ও সংস্কৃতিকে পরিচয় করে দিতে স্ব-পরিবারে দর্শনার্থীরা উপজেলা পরিষদের অনুষ্ঠান প্রাঙ্গন মুখরিত করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান বলেন বর্তমান প্রজন্মরা শত বছরের গ্রামীণ অনেক ঐতিহ্যবাহী লোকজ শিল্প আর সংস্কৃতিকে জানে না। একমাত্র পহেলা বৈশাখেই এমন গ্রামীণ লোকজ শিল্প আর সংস্কৃতিকে এক জায়গায় একত্রিত করার সুযোগ পাওয়া যায়। আর এই সুযোগে গ্রাম-বাংলার চিরায়িত শত বছরের ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের কাছে নতুন করে তুলে ধরতেই মূলত পহেলা বৈশাখকে ঘিরে এমন আয়োজন করা। এতে করে বর্তমান প্রজন্ম ও শহুরের শিশু থেকে সকল বয়সের মানুষরা গ্রাম-বাংলার লোকজ শিল্পের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায়। এক সময় আমাদের গ্রামীণ লোকজ শিল্প ও সংস্কৃতি কত সুন্দর, সমৃদ্ধশালী, মনোরম, সুস্থ্য ও প্রাকৃতিক ছিলো সেই বিষয়ে জানতে পারছে। গ্রাম-বাংলার অহংকার এই সকল গ্রামীণ লোকজ শিল্প ও সংস্কৃতিকে প্রজন্মের পর প্রজন্ম বহন করতে এবং গ্রামীণ অস্তিত্বকে টিকে রাখতে চাইলে এগুলো সংরক্ষণের উদ্দ্যোগ গ্রহণ ও এই ধরণের আয়োজনের ধারাবাহিকতা রক্ষা করার কোন বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park