
মোঃ হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি:
মঙ্গলবার বগুড়ার কাহালুতে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করার সময় বিকাল চারটার দিকে আকাশের বজ্রপাতে জাকের আলী (৩২) নামে এক পাওয়ার টিলার চালকের মৃত্যু হয়েছে।
সে কাহালু উপজেলার জয়তুল গ্রামের মৃত জামাল উদ্দিনের পুত্র
জানা যায়, জাকের আলী, জয়তুল গ্রামের পাশে ফাঁকা মাঠে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করতে যায় প্রচন্ড বৃষ্টির কারণে মঙ্গলবার বিকাল ৪ ঘটিকার সময় বট গাছের নিচে দাঁড়ানোর অবস্থান কালে বজ্রপাতে সে আহত হয়। পরে আশপাশের লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য কাহালু উপজেলা হাসপাতালে নিয়ে যায়। এবং হাসপাতালে পৌছিলে কর্তব্যরত চিকিৎসক জাকের আলী কে মৃত ঘোষণা করে। মৃত জাকের আলীর এই অকাল মৃত্যুতে এলাকায় এক শোকের ছায়া নেমে আসে।
Leave a Reply