
মোঃ হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি:
বৃহস্পতিবার সকালে বগুড়ার কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের লহরাপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে ঈশা মনি নামে এক ৩ বছরের শিশুর মৃত্যু হয়েছে। সে লহরাপাড়া গ্রামের ইউসুফ আলীর মেয়ে।
জানা যায়, শিশু কন্যা ঈশা মনি সকালে বাড়ি থেকে নিখোঁজ হয়। মা মিলি খাতুন মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে। কোথাও না পেয়ে পুকুরে নেমে খোঁজার পর ভিকটিমের দাদা শাজাহান আলীর পুকুরে সকাল সাড়ে ১০টার সময় অনেক খোঁজাখুঁজির পরে জনৈক ইমদাদুল হক শিশুটিকে খুঁজে পেয়ে উপরে উঠানোর পর দেখে সে মৃত্যুবরণ করেছে। এই মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শিশুটির অকাল মৃত্যুর কারণে এলাকায় এক শোকের ছায়া নেমে আসে।
Leave a Reply