
মোঃ হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি:
বুধবার বগুড়ার কাহালু পৌর এলাকার দলগাড়া গ্রামের খায়রুন্নেছা ওরফে সুমি (৪০) নামে এক গৃহবধূর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
সে দলগাড়া গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী।
জানা যায়, খায়রুন্নেছা দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন।। আজ বুধবার সকালে সে বাড়ির পার্শ্বে কচুর লতি তুলতে গেলে মৃগী রোগে আক্রান্ত হয়ে ডোবার পানির মধ্যে পড়ে ডুবে মারা যায়। পরে সকাল ১০ টার দিকে ডোবার পানির মধ্যে তার লাশ ভেসে ওঠে।
আশেপাশের স্থানীয় লোকজন দেখতে পেয়ে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
Leave a Reply