
মোঃ হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি :
বগুড়ার কাহালুতে বিয়ের দাবীতে ১৩ দিন যাবত প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান। বাড়ি থেকে প্রেমিক নাঈম হোসেন (১৭) উধাও। ঘটনাটি কাহালু উপজেলা নারহট্ট ইউনিয়নের শিলকঁওড় গ্রামে।
জানা যায় ,বিয়ের দাবীতে পার্শ্ববর্তী লোহাজাল দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণীর ঐ শিক্ষার্থী শিলকঁওড় গ্রামে লয়া মিয়ার বাড়ীতে বিয়ের দাবীতে অবস্থান করছেন। কিন্তু ঔ বাড়ীতে কোন পুরুষ মানুষ লাপাত্তা । অবস্থানরত কিশোরী রিতু (১৪) এর সাথে কথা বলা হলে সে বলে, প্রায় বছর খানেক আগে শিলকঁওড় গ্রামের লয়া মিয়ার ছেলে নাঈম হোসেন এর সাথে তার বিবির পুকুর বাজারে দোকানে পরিচয় ও প্রেমের সর্ম্পক গড়ে উঠে। এর পর হতে নাঈম আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন স্থানে নিয়ে যায় এবং শারিরীক সম্পর্ক করে। আমি বিয়ের জন্য চাপ দিলে সে তালবাহানা করে, এখন সে অন্যত্রে বিয়ে করার পায়তারা করছে। বিষয়টি জান্তে পেরে আমি তার বাড়ীতে এলে তার পরিবারের লোকজনের বুদ্ধি পরামর্শ্বে নাইম আমাকে রেখে উধাও হয়। সেই থেকেই আমি এখানে অবস্থান করছি। তবে মাঝে মধ্যে সে বাড়িতে আসা যাওয়া করলেও আমার সাথে দেখা বা কথাবার্তা বলেনা। বাড়ীতে নাঈমের দাদীর সাথে কথা বলা হলে তিনি বলেন মেয়েটি ১৩ দিন যাবত এখানে অবস্থান করছে। মেয়ে ও ছেলের বয়স কম হওযায় আমরা কোন ব্যবস্থা নিতে পারছিনা।
এদিকে মেয়ে ভাষ্য আমি আর বাবার বাড়িতে ফিরে যাবনা, নাইম আমাকে বিয়ে না করলে আমি আত্নহত্যা করতে বাধ্য হবো। বাড়ীর লোকজন তার সাথে কেমন ব্যবহার করছে জান্তে চাইলে সে বলে বাড়ীর লোকজন কেউ আমার সাথে কথা বলেনা তবে খাওয়া দাওয়ার কোন অসুবিধা হচ্ছে না। নাঈমের দাদী আমাকে খেতে ও তার নিকট থাকতে দেন। তোমার পরিবারের লোকজন কি তোমার খোঁজ খবর রাখে প্রশ্ন করা হলে,মেয়েটি বলে গত ১৩ দিনে বাড়ীর কেউ এখানে আসেনি। তবে থানা থেকে পুলিশ এলেও তারা কোন পদক্ষেপ গ্রহণ না করায় আমি হতাস।
বিষয়টি নিয়ে কাহালু থানা আফিস ইনর্চাজ নিতাই চন্দ্র সরকার এর সাথে মোবাইলে কথা বলা হলে তিনি বলেন বিষয়টি আমার জানা আছে এব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।
Leave a Reply