
মোঃ হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি:
গতকাল বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া এলাকায় দুপচাঁচিয়া আর্মি ক্যাম্পের পক্ষ থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক ব্যবসায় জড়িত এমন ৯ জনকে ইয়াবা ও হেরোইন সহ আটক করা হয়। এ সময় ১৪ পিস ইয়াবা ও ২৯ প্যাকেট (আনুমান ১০ গ্রাম) হেরোইন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিরা অপরাধের সাথে তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত মাদকসহ অপরাধীদের দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply