
মোঃ হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি:
শনিবার সকালে বগুড়া শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর এলাকায় মির এন্ড রুবেল এলপিজি অটো গ্যাস স্টেশনের সামনে এক অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
জানা গেছে, রংপুর থেকে ঢাকাগামী মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় তাদের কাছ থেকে ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ( ১)মোছাঃ জাহানারা বেগম (৫২), স্বামী মৃত ইয়াকুব আলী, পিতা মৃত ইসমাইল হোসেন( ২) মোঃ নাজু মিয়া (৫০), পিতা মৃত আব্দুল হাকিম। উভয়ের ঠিকানা কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার অন্তর্গত অনন্তপুর মন্ডলটারী গ্রামে।
, গ্রেফতারকৃত দ্বিতীয় আসামি মোঃ নাজু মিয়ার বিরুদ্ধে পূর্বে আরও দুটি মাদক মামলা রয়েছে। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply