
মোঃ হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি।।
গতকাল শনিবার রাতে বগুড়ার আদমদীঘিতে হাউজি জুয়া খেলার সময় ১৩ জনকে জুয়াড়ুকে আটক করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জামাদি, নগদ অর্থ ও বিভিন্ন যানবাহন জব্দ করা হয়।
থানা সূত্রে জানা যায়, রাতে গোপনে খবর পেয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার নশরতপুর ইউনিয়নের নশরতপুর কলেজপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে স্থানীয় মো. হারুন এর বাড়ির সংলগ্ন দক্ষিণ পাশে একটি মুরগির শেডে অভিযান চালিয়ে হাউজি জুয়া খেলারত অবস্থায় ১৩ জনকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে হাউজি খেলার সরঞ্জামাদি, নগদ ২৫ হাজার ৫৫০ টাকা জব্দ করা হয়। এছাড়াও জুয়া খেলতে আসার জন্য ব্যবহৃত ৫টি মাইক্রোবাস, একটি প্রাইভেট কার এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদেরকে রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply