
মোঃ হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি:
বৃহস্পতিবার সকালে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ১টি চোরাই মহিষ ও একটি পিকআপ ভ্যান উদ্ধার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। তবে ঘটনার সঙ্গে জড়িত চোরেরা এখনো পলাতক।
পুলিশ সূত্রে জানা গেছে, নাটোরের দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান (রেজিঃ নং-১৩-৯৫৮৯) দিয়ে চোরেরা একটি চোরাই মহিষ নিয়ে নন্দীগ্রামের দিকে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাজিব সঙ্গীয় ফোর্সসহ নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকার সিঙ্গার শো-রুমের পাশে অবস্থান নেন।
পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা চোরেরা দ্রুত মহিষ ও পিকআপ ভ্যান ফেলে পালিয়ে যায়। পরে সকাল ৮টার দিকে পুলিশ চোরাই মহিষ ও পিকআপটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নন্দীগ্রাম থানার পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মহিষ ও পিকআপ থানায় রাখা হয়েছে। চোরদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
Leave a Reply