
নিজস্ব প্রতিনিধি :
নওগাঁর বদলগাছী উপজেলায় বজ্রপাতে আলাউদ্দিন (৫০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। রোববার (২১ জুন) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে উপজেলার নাজিরপুর ও বালুভরা গ্রামের মাঝামাঝি সরস্বতী ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আলাউদ্দিন নাজিরপুর গ্রামের বাসিন্দা। ঘটনাকালে তিনি সরস্বতী ব্রিজের ওপর অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। বজ্রপাতে তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হয় এবং শরীরের কিছু অংশ পুড়ে যায়।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বজ্রপাতটি সরাসরি ব্রিজের ওপর আঘাত হানায় তিনি এত গুরুতর আহত হয়েছেন।
Leave a Reply