
নিজস্ব প্রতিবেদক:
নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নে হলুদ বিহারের জোড়পুকুরিয়া পুকুরে গোসল করতে নেমে এক যুবকের মৃত্যু হয়েছে ।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৪ এপ্রিল ২০২৫ (সোমবার) মোঃ শফিকুল ইসলাম ( ) নামের এক যুবক আনুমানিক বিকেল সাড়ে চারটায় পুকুরে গোসল করতে নামে। সে সাঁতার কাটতে কাটতে পুকুরের মাঝখানে যায়। এক পর্যায়ে সে পুকুরের মাঝখানে গিয়ে ডুপ দেয়। পরবর্তী ২৫-৩০ মিনিট তাকে দেখতে না পেয়ে পুকুরে দেখাশোনার কাজে নিয়োজিত মোঃ আঃ সাত্তার আশেপাশে থাকা প্রতিবেশীদের জানালে তারা সঙ্গে সঙ্গে বদলগাছী ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে পৌঁছায়। তাদের ২৫-৩০ মিনিটের চেষ্টায় মোঃ শফিকুল ইসলামকে মৃত অবস্থায় উদ্ধার করে। মৃত শফিকুল ইসলাম হলুদ বিহার গ্রামের মোঃ উদ্দীনের ছেলে। আরও জানাযায়, মৃত শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন।
তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply