1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার ও স্বাস্থ্যসম্মত নগর গঠনের লক্ষ্যে ঝালকাঠিতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৯৪ বার পঠিত

ঝালকাঠি প্রতিনিধিঃ

বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার ও স্বাস্থ্যসম্মত নগর গঠনের লক্ষ্যে “বাংলাদেশে টেকসই ও স্বাস্থ্যসম্মত নগর গঠনে তামাক নিয়ন্ত্রণ প্রকল্প”-এর সহযোগী প্রতিষ্ঠানসমূহকে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৭ অক্টোবর) ঝালকাঠির নলছিটি উপজেলার মেরোহারে গ্রামবাংলা উন্নয়ন কমিটির অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানের আয়োজন করে গ্রামবাংলা উন্নয়ন কমিটি এবং সহায়তা প্রদান করে ভাইটাল স্ট্রাটেজিস ও ব্লুমবার্গ ফিলানথ্রপিস। সভায় প্রকল্পের উদ্দেশ্য, বাস্তবায়ন কাঠামো, স্থানীয় পর্যায়ে তামাক নিয়ন্ত্রণের সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

সভায় অংশগ্রহণ করেন বরিশাল অঞ্চলে তামাক নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্য উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত বিভিন্ন স্থানীয় প্রতিষ্ঠান। সহযোগী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল— নলছিটি মডেল সোসাইটি, ঝালকাঠি ডেভেলপমেন্ট সোসাইটি, সূর্যলোক ট্রাস্ট, পিপলস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, মবিলাইজেশন ফর অলটারনেটিভ প্রোগ্রাম, লাভ দাই নেইবর, সোসাইটি ফর সোশ্যাল এন্টারপ্রাইজ, কমিউনিটি বেইজড ডেভেলপমেন্ট প্রোগ্রাম, নলেজ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, ইয়েস বাংলাদেশ ও এইড অর্গানাইজেশন।

 

গ্রামবাংলা উন্নয়ন কমিটির নির্বাহী পরিচালক এ কে এম মাকসুদ বলেন, ” জাতীয় তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে হলে সর্বমহল থেকে একত্রিত হয়ে কাজ করতে হবে। সরকারের বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ নীতিমালা বাস্তবায়নে সরকারি বেসরকারি সংস্থা একত্রিত হয়ে কাজ করতে হবে।”

 

সভায় মবিলাইজেশন ফর অলটারনেটিভ প্রোগ্রাম এর নির্বাহী পরিচালক শুভঙ্কর চক্রবর্তী বলেন, “তামাক আইন কার্যকর করতে হলে, সংবেদনশীল নাগরিক সমাজ গড়ে তুলতে হবে। বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনকে তোয়াক্কা না করে তামাক বিপণনকারী প্রতিষ্ঠান না না কৌশলে প্রচার প্রচারণা চালাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে কনসার্ট আয়োজন করে কিশোর ও তরুনদের বিভ্রান্ত করে তামাকজাত পন্যে আসক্তিতে উদ্ভুদ্ধ করছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য ও তামাকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে সকলকে নিরবতার সংস্কৃতি ভেঙ্গে উচ্চকিত হতে হবে। তামাকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। ”

 

সভায় ঝালকাঠি ডেভলমন্ট সোসাইটির নির্বাহী পরিচালক শাহ আলম খলিফা বলেন, “তামাক নিয়ন্ত্রণ নিয়ে কার্যক্রম ফলপ্রসু করতে হলে সরকারের তামাক নিয়ন্ত্রণ গাইডলাইন বাস্তবায়নে সরকারি প্রতিষ্ঠানসমূহকে উদ্বুদ্ধ করতে হবে।”

 

সূর্যলোক ট্রাস্টের নির্বাহী পরিচালক জান্নাতিন নাঈম দীপ বলেন, ” তামাকজাত পন্য উৎপাদন বাজারজাত করণে সরাসরি প্রচারণা কার্যক্রম বন্ধ করতে উদ্যোগ নিতে হবে। এছাড়া শিশু ও কিশোরদের জন্য নিয়মিত সুষ্ঠ বিনোদনের ব্যবস্থা করলে তামাকজাত পন্যে আসক্তি হ্রাস করা যাবে।”

 

অনুষ্ঠানের সভাপতি নলছিটি মডেল সোসাইটির নির্বাহী পরিচালক মো: খলিলুর রহমান বলেন, “গ্রামবাংলা উন্নয়ন কমিটি বরিশাল অঞ্চলের জনস্বাস্থ্য রক্ষায় তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।”

 

সভায় বক্তারা তামাক নিয়ন্ত্রণ আইনের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে বেসরকারি সংস্থা, স্থানীয় সরকার, সিভিল সোসাইটি এবং গণমাধ্যমের সমন্বিত ভূমিকার মাধ্যমে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার আশাবাদ ব্যক্ত করেন।

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park