1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

বিদ্যালয়ের বার্ষিক আয় ১৫লাখ টাকা প্রধান শিক্ষকের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৯৩ বার পঠিত

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধ:

নওগাঁ সদর উপজেলার বলিহার দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম আর দুর্নীতির অভিযোগ তুলে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে স্থানীয়রা। মঙ্গলবার বলিহার উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এলাকাবাসীর আয়োজনে ঘন্টাব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য দেন বলিহার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, যুগ্ন সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন স্বপন, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, স্থানীয় বাসিন্দা জানে আলম, আব্দুল ওয়াহাব প্রমুখ।

 

এসময় বক্তারা বলেন, বলিহারের রাজা বিমেলেন্দু রায়ের দান করা সম্পত্তির ওপর ১৯৬৯ সালে বলিহার দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির নামে প্রায় দেড়শ বিঘা জমি রয়েছে। এর মধ্যে ছয়টি বড় বড় পুকুর রয়েছে। বিদ্যালয়ের সম্পদ থেকে প্রতিবছর কমপক্ষে ১৫লাখ টাকা আয় হয়। কিন্তু আফজাল হোসেন ২০১১ সালে বলিহার দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করার পর থেকে বিদ্যালয়ের সম্পদ নয়-ছয় করে আসছেন। বিদ্যালয়ের নামে থাকা পুকুর ও ধানী জমি লিজ দিয়ে আয় হওয়া টাকার কোনো হিসাব না দিয়ে আত্মসাৎ করেছেন। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটিতে নিজের পছন্দের লোককে সভাপতি বানিয়ে স্বেচ্ছাচারি ভাবে প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। বিগত আওয়ামী লীগ শাসনামলে এলাকাবাসী প্রতিবাদ করায় অনেককে হুমকি-ধামকি এমনকি পেটুয়া বাহিনী দিয়ে মারধর করার ঘটনাও ঘটিয়েছেন প্রধান শিক্ষক। এছাড়া গত ১৫-১৬ বছর ধরে প্রধান শিক্ষক আফজাল হোসেন অর্থের বিনিময়ে বিদ্যালয়ে কর্মচারীর বিভিন্ন পদে নিয়োগ দিয়েছেন। দুর্নীতিগ্রস্থ এই প্রধান শিক্ষককে অপসারণ না করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

 

বলিহার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, প্রধান শিক্ষক তৎকালীন পকেট কমিটিকে নিয়ে বিদ্যালয়ের কোটি কোটি টাকা হরিলুট করেছেন। বিদ্যালয়ের অবকাঠামোগত কোন দৃশ্যমান উন্নয়নই করা হয়নি। শুধুমাত্র সরকারের পক্ষ থেকে যেটুকু উন্নয়ন করা হয়েছে। বিদ্যালয়ের নামে থাকা ছয়টি পুকুর লিজ দেওয়া নিয়ে প্রধান শিক্ষক নানা তালবাহানা করছেন। গতকাল সোমবার প্রকাশ্যে বিদ্যালয় প্রাঙ্গণে প্রকাশ্যে বিদ্যালয়ের পুকুর লিজ দেওয়ার কথা ছিল। কিন্তু প্রধান শিক্ষক বিদ্যালয়েই আসেননি। গত ১৫-১৬ বছরের আবারও আফজাল হোসেন অর্থ আত্মসাৎ করার উদ্দেশ্যে বিদ্যালয়ের পুকুরগুলো গোপনে লিজ দেওয়ার পাঁয়তারা করছেন। কিন্তু এলাকাবাসী সেটা হতে দেবে না।

 

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহমুদা খাতুন বলেন, এলাকাবাসীর সঙ্গে প্রধান শিক্ষকের দ্বন্দ্বের মূল কারণ হচ্ছে এই বিদ্যালয়ের সম্পদ। এই বিদ্যালয়ের নামে প্রায় দেড়শ বিঘা সম্পদ রয়েছে। অতিতে যারা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন তাদের কথামতো চলতে হয়েছে প্রধান শিক্ষককে। ৫আগস্টের পর বিদ্যালয়ের আহ্বায়ক কমিটি হয়েছে। এই কমিটির লোকজন যা বলবেন সেভাবেই প্রধান শিক্ষককে চলতে হবে।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেনের সাথে মুঠোফোনে জানান এলাকাবাসীর এমন অভিযোগগুলো মিথ্যে ও বানোয়াট। বিদ্যালয়ের টাকা দিয়ে বিদ্যালয়সহ অন্যান্য স্থানে উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত রয়েছে। বিগত সময় আন্দোলনকারীরা বিদ্যালয়ের অর্থ ভোগ করতে পারেনি তাই তারা এখন এসে আন্দোলন করছেন।

 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইবনুল আবেদীন জানান লিখিত ভাবে অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে। তদন্তে যদি অভিযোগের সত্যতা পাওয়া যায় তাহলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park