1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র উদ্বোধন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৭৩ বার পঠিত

মোঃ মনিরুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ‘সময়নিষ্ঠা ও উন্নয়ন বিষয়ক (মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র) সম্মেলনের উদ্বোধন করা হয়েছে। “মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি” একটি সময় সচেতনতা ভিত্তিক সামাজিক উদ্যোগ, যার মূল লক্ষ্য হচ্ছে—সামাজিক ও শিক্ষাগত পরিসরে সময়নিষ্ঠতা চর্চাকে উৎসাহিত করা এবং উন্নয়নের পূর্বশর্ত হিসেবে সময়ের মূল্যবোধ প্রতিষ্ঠা করা।

 

কমিউনিটি অ্যাডভান্সড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (CADA) এবং ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটির আয়োজনে শনিবার (৫ এপ্রিল) সকাল ৯ টায় ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

 

 

সমাজ ও দেশের সার্বিক উন্নয়নে সময়নিষ্ঠার গুরুত্ব তুলে ধরে উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে সমাজকে অনুপ্রাণিত করাই হলো উক্ত সম্মেলনের মূল লক্ষ্য।

 

 

মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র কো-অর্ডিনেটর স্বপন মাহমুদ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী মোঃ সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে সকাল ৯ টায় শুরু হয়।

 

‘মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র স্বপ্নদ্রষ্টা ও চীফ কো-অর্ডিনেটর রংপুর কমিউনিটি অ্যাডভান্সড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (CADA) ও ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটির সাধারণ সম্পাদক, বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস(বগুড়া) মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের অধ্যাপক ডাঃ মোঃ মেফতাউল ইসলাম মিলন এর সূচনা বক্তব্যের মাধ্যমে আলোচনা অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

 

 

সম্মেলনে বক্তারা বলেন, সময়নিষ্ঠতা ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাষ্ট্রের সফলতার প্রধান ভিত্তি। সময়কে সঠিকভাবে ব্যবহার করে পরিকল্পিত উন্নয়নই পারে জাতিকে সমৃদ্ধির শিখরে পৌঁছে দিতে। তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সময় ব্যবস্থাপনার শিক্ষায় উদ্বুদ্ধ করা এখন সময়ের দাবি। সম্মেলন থেকে ‘সময়নিষ্ঠ সমাজ’ গড়ার আহ্বান জানানো হয়।

 

প্রধান আলোচক দেশবরেণ্য বিশিষ্ট কবি সাংবাদিক ও সাহিত্যিক আব্দুল হাই সিকদার তার বক্তব্যে উপস্থিত শিক্ষার্থী সহ সকলের উদ্দেশ্যে বলেন, সময়নিষ্ঠা, শৃঙ্খলা, অধ্যবসায় এর প্রতি যত্নবান হলে জীবনে সাফল্যের সর্বোচ্চ চূড়ায় পৌঁছানো সম্ভব। তিনি নিজের অঞ্চল হিসাবে তার শৈশবের স্মৃতিচারণ করতে গিয়ে নদীমাতৃক এই জেলার দুধকুমার, ফুলকুমার ও সালমারা নদীর কথা উল্লেখ করেন। তিনি বলেন আমাদের কিছু ক্ষুদ্র স্বার্থকে জলাঞ্জলি দিয়ে দেশের বৃহত্তর স্বার্থে বর্তমান সরকার ডঃ ইউনুস কে সমর্থন করা জরুরী। তা না হলে আমরা যদি ক্ষুদ্র স্বার্থে দলাদলি করি, বিভক্ত হয়ে যাই তাহলে এমন বিশ্বমানের একজন নেতার হাত ধরে বাংলাদেশের উন্নয়ন বিঘ্নিত হবে। দীর্ঘ সময়ে দেশটি যতটা পিছিয়ে গেছে তার হাত ধরেই কেবল সম্ভব সেটা পুষিয়ে নেয়া। শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি সময়ের কাজ সময়ে করতে বলেন, মোবাইলের ব্যবহার তথা প্রযুক্তির ব্যবহার বৈশ্বিক উন্নয়নের ক্ষেত্রে প্রয়োজন তবে সেটার জন্য অন্যান্য কাজের মত সময় নির্ধারণ করে করতে হবে বলেও উল্লেখ করেন।

 

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা, সমাজসেবক, সাংবাদিকসহ সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি সম্মেলনটিকে প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানে সংগঠনের রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থী সহ বিভিন্ন স্তরের সহস্রাধিক সদস্য উপস্থিত ছিলেন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন রংপুরের সভাপতি মোঃ সালেকুজ্জামান, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক কাজী শফিকুর রহমান, বাংলাদেশ বেতার (রংপুর) এর আঞ্চলিক পরিচালক মোঃ আব্দুর রহিম, কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান, নিরাপদ খাদ্য সংস্থার পরিচালক অধ্যাপক ডক্টর মাহমুদুল ইসলাম সেলিম, এবং বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম।

 

মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের প্রভোস্ট ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন।

 

অনুষ্ঠানে ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটির সভাপতি ফখরুজ্জামান জেটের সভাপতিত্বে সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ শওকাত আলী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সাংবাদিক অধ্যাপক আব্দুল হাই শিকদার।

 

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী উন্নয়ন সোসাইটির প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থার আন্তর্জাতিক কর্মকর্তা মেজবানুর রহমান লিমন। এছাড়াও স্থানীয় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আজিজুর রহমান সরকার স্বপন, একই কলেজের সাবেক অধ্যাপক কাজী গোলাম মোস্তফা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম ফেরদৌস প্রমূখ। এছাড়াও বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক ব্যক্তিত্ব, কলেজের অধ্যক্ষ, স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 

 

৬-৭ মাস পূর্বে শুরু করা এই পাঙ্কচুয়ালিটি’র আনুষ্ঠানিক উদ্বোধনী সম্মেলনে শিক্ষার্থী, শিক্ষক, সামাজিক নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকগণ ব্যাপকভাবে অংশগ্রহণ করেন এবং সময়নিষ্ঠ সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করার পাশাপাশি দেশের প্রত্যেকটি এলাকায় এর প্রয়োজনীয়তা, গ্রহণযোগ্যতা তুলে ধরে সারা দেশের ভবিষ্যৎ প্রজন্মকে তাদের নিজেদের কর্মের মাধ্যমে, সময়নিষ্ঠতার মাধ্যমে দেশের উন্নয়নের অংশীদার হিসেবে কাজ করার জন্য উদ্যোগ নেয়ার প্রত্যাশা করা হয়। সম্মেলনের শেষাংশে সময়নিষ্ঠতা ভিত্তিক বিভিন্ন সামাজিক কার্যক্রমের পরিকল্পনা ঘোষণা করা হয় এবং উপস্থিত অতিথিবৃন্দকে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park