
মো. মজিবুর জুয়েল, গোয়ালন্দ রাজবাড়ী
আজ ২৪ নভেম্বর ২০২৫ ইং তারিখ রোজ সোমবার বেলা ১১.৩০ মিনিটের সময় দৌলতদিয়ার পায়াকট বাংলাদেশের সভা কক্ষে ইচ্ছা পুরণ প্রকল্পের আওতায় এবং MISEREOR/ KZE Germany এর সহযোগিতায় স্থানীয় সরকারী প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, এনজিও প্রতিনিধি ও যৌনকর্মীদের প্রতিনিধিদের সাথে এক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
পায়াকট বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার মোঃ মজিবুর রহমান খান জুয়েল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আইসিটি কর্মকর্তা ও দৌলোদিয়া ইউনিয়ন পরিষদ প্রশাসক মোঃ নিজাম উদ্দিন।
এ্যাডভোকেসি সভায় শাপলা মহিলা সংস্থার কার্যক্রম প্রেজেন্টেশন করেন অমল কান্তি ভট্টাচার্য, এডমিন অফিসার, শাপলা মহিলা সংস্থা।
শাপলা মহিলা সংস্থার এডমিন অফিসার অমল কান্তি ভট্টাচার্যের উপস্থাপনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন পায়াকট বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার মোঃ মজিবুর রহমান খান জুয়েল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইসিটি কর্মকর্তা ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ নিজাম উদ্দিন বলেন, আমরা ইউনিয়ন পরিষদ থেকে দৌলতদিয়ার পূর্ব পাড়ার শিশুদের সহজ শর্তে জন্ম নিবন্ধন করে দিচ্ছি। যে সকল শিশু এখনো জন্ম নিবন্ধন করেন নাই তাদেরকে দ্রুত জন্ম নিবন্ধন করার জন্য আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে গোয়ালন্দ ঘাট থানার অফিসার্স ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, যৌনপল্লীর ভিতরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। যৌনকর্মীদের তালিকা প্রস্তুত করা হবে এবং মাদক নিয়ন্ত্রণে সকল যৌনকর্মীদের সহযোগিতা করার আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বলেন, যৌনপল্লীর সকল শিশু জন্ম নিবন্ধনের আওতায় আসবে এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। তাছাড়া বাল্যবিবাহ হলে আমাদের অবহিত করবেন আমরা তা প্রতিরোধ করব। এছাড়া যৌনকর্মীদের যে কোন সমস্যা নিয়ে আসবেন আমাদের দরজা আপনাদের জন্য সব সময় খোলা থাকবে। অনুষ্ঠানে বিভিন্ন এনজিও প্রতিনিধি, শাপলা মহিলা সংস্থার কর্মকর্তা, ফিল্ড কর্মী ও যৌনকর্মীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply