
ঝালকাঠি প্রতিনিধিঃ
১৪৪ ধারা জারির কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে রাজাপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জননন্দিত নেতা গোলাম আজম সৈকতের সাহসী নেতৃত্বে অনুষ্ঠিত হলো বিজয় র্যালি ও জনসমাবেশ। আজ ১৩ আগস্ট বিকাল ৪ ঘটিকায় ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের এই জনপ্রিয় নেতার নেতৃত্বে রাজাপুর সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয় বিজয় র্যালি, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে রূপ নেয়।
জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে রাজাপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। যদিও রাজাপুর উপজেলা বিএনপি ও রাজাপুর উপজেলা যুবদলের পাল্টাপাল্টি সমাবেশ এবং একই স্থানে দুটি মঞ্চ তৈরির কারণে গতকাল রাত ১০টা থেকে আজ রাত ১০টা পর্যন্ত প্রশাসন ১৪৪ ধারা জারি করেছিল, তবুও জনতার ঢল এবং গোলাম আজম সৈকতের দৃঢ় নেতৃত্বে কর্মসূচি ছিল সফল ও শান্তিপূর্ণ।
সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ব্যারিস্টার মইন ফিরোজী, অবসরপ্রাপ্ত পন্নের মোস্তাফিজুর রহমান, নিউইয়র্ক বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা সহ রাজাপুর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী।
জননেতা গোলাম আজম সৈকত তার বক্তব্যে বলেন, “দমন-পীড়ন, মিথ্যা মামলা আর ভয়ভীতি দিয়ে আন্দোলন রোধ করা যাবে না। রাজাপুর-কাঠালিয়ার মানুষ পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধ হয়েছে। আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে সবসময় ঐক্যবদ্ধ আছি, থাকবো,ছিলাম ”আমি রাজাপুর কাঠালিয়া সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত করবো ইনশাল্লাহ।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ১৪৪ ধারা উপেক্ষা করে এভাবে জনসমাগম ঘটিয়ে গোলাম আজম সৈকত শুধু নিজের রাজনৈতিক শক্তির প্রমাণই দেননি, বরং রাজাপুর-কাঠালিয়ায় বিএনপির গণভিত্তি কতটা দৃঢ়, তা আবারও তুলে ধরেছেন। অনেকের ভাষায়, “এটাই মাঠের রাজনীতি—যেখানে নেতা জনগণের জন্য ঝুঁকি নেন, জনগণও নেতার জন্য জীবন দেয়।
Leave a Reply