
আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে বিভিন্ন পর্যায়ের সরকারি-বেসরকারি কমিটি বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে প্রেস ক্লাব মিলনায়তনে আপোসের সহযোগিতায় খান ফাউন্ডেশন ভয়েস ফর চেঞ্জ প্রকল্পের মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রশিক্ষণে উপজেলার সুধি সমাজ, নাগরিক সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি, স্থানীয় এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে আপোসের নির্বাহী পরিচালক এসএম শহিদুল আলম, খান ফাউন্ডেশনের জেলা প্রকল্প কর্মকর্তা আসাদুজ্জামান লিয়ন, প্রকল্প কর্মকর্তা নুরুজ্জামান বুলবুল প্রমুখ আলোচনা করেন।
Leave a Reply