
নিজস্ব প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছী উপজেলার সদর ইউনিয়নের পিন্ডিরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইউনুছ আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে সমাহিত করা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা ইউনুছ আলী পিন্ডিরা গ্রামে তাঁর নিজ বাসভবনে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৮০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
১৬ মে (শুক্রবার) সকাল ১১টায় বদলগাছী মহিলা ডিগ্রী কলেজ মাঠে বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলীকে গার্ড অব অনার দেওয়া হয়।
বদলগাছী থানা পুলিশের নেতৃত্বে জেলা পুলিশ লাইন্সের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে সমাজ করা হয়।
গার্ড অফ অনারে অংশগ্রহণ করেন বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি।
এসময় উপস্থিত ছিলেন, বদলগাছী থানারওসি (তদন্ত) সাইফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডি. এম. এনামুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জবির উদ্দিন এফএফ প্রমূখ।
Leave a Reply