1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

লাইট হাউজের উদ্যোগে কুড়িগ্রামে রিপোর্ট নাউ বিডি ওয়েব সাইট এর ভূমিকা নিয়ে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১১৮ বার পঠিত

 

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের সদর উপজেলায় দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সহিত রিপোর্ট নাউ বিডি ওয়েব সাইট নিয়ে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

লাইট হাউজ কুড়িগ্রাম জেলায় Empowering Communities for Inclusive Disaster Resilience: A CSO-Media Partnership to Protect Safety of Women and Girls প্রকল্পের আওতায় ০৫টি উপজেলায় (কুড়িগ্রাম সদর, রাজারহাট, উলিপুর, চিলমারী, রাজিবপুর) ইউরোপিয়ান ইউনিয়ন/ফ্রি প্রেস আনলিমিটেড/ আর্টিকেল১৯ এর আর্থিক সহায়তায় বাস্তবায়ন করছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১.০০ ঘটিকায় সদর উপজেলায় লাইট হাউজ এর আয়োজনে আলোর ভূবন সভাকক্ষে অনুষ্ঠিত রিপোর্ট নাউ বিডি ওয়েব সাইট নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসমাইল হোসেন। লাইট হাউজের প্রকল্প সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলমের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, লাইট হাউজের উপ-পরিচালক মোঃ সাদিক আল হায়াত, উপজেলা মৎস কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, সদর থানার অফিস ইনচার্জ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক সহ প্রমূখ।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসমাইল হোসেন তিনি তাঁর বক্তব্যে বলেন দূর্যোগকালীন সময়ে লাইট হাউজ এর রিপোর্ট নাউ বিডি ওয়েব সাইট একটি ভালো ওয়েবসাইট, যা আমাদের বন্যা এবং বিভিন্ন দূর্যোগ মোকাবেলায় অনেক গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে। রিপোর্ট নাউ বিডি’র সঙ্গে জড়িত স্বেচ্ছাসেবক এবং সাংবাদিকগণ বিভিন্ন ধরনের সমস্যা ধরতে পারবে এবং আমরা সহজেই কাজ করতে পারবো। এই রিপোর্ট নাউ বিডি ওয়েব সাইট একটি নতুন ওয়েব সাইট যা লাইট হাউজ এর মাধ্যমে কুড়িগ্রাম জেলায় বাস্তবায়িত হচ্ছে এজ্ন্য লাইট হাউজ কর্তৃপক্ষকে তিনি ধন্যবাদ জানান। তিনি আরও বলেন সরকারের পাশাপাশি বিভিন্ন এনজিও দেশের উন্নয়নে কাজ করছে তাতে করে সমাজ ও দেশের মানুষ উপকৃত হচ্ছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন উপজেলা পর্যায়ে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির যে দায়িত্ব ও কর্তব্য আছে সে বিষয়ে বক্তব্য প্রদান করেন এবং সকলকে নিজ নিজ অবস্থান থেকে নিজেদের দ্বায়িত্ব পালনের জন্য অনুরোধ করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাদাত শাহরিয়ার বলেন, দুর্যোগের সময় জানমালের ক্ষয়ক্ষতির পাশাপাশি মানসিক স্বাস্থ্যর অবনতি ঘটি, তাই সকলকে সেসময় স্বাভাবিক ভাবে কাজকর্ম করতে হবে এবং কোন প্রকার স্বাস্থ্য ঝুকি হলে উপজেলা বা জেলা স্বাস্থ্য সেবা কেন্দ্রে নিয়ে যেতে বলেন। দুযোর্গের সময় বিশেষ করে নারী ও কিশোরীদের স্যানিটরিী ন্যাপকিন এর প্রয়োজন হয়, তাদেরকে সে সময় স্যানিটরিী ন্যাপকিন দেয়ার ব্যবস্থা করার প্রয়োজন।

সদর থানার অফিস ইনচার্জ মোঃ আজমল হোসেন বলেন, রিপোর্ট নাউ বিডি ওয়েব সাইট এ তথ্য প্রদানে কেউ যদি হয়রানি করে বা ভূল তথ্য দেয় আমাদের জানালে আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসবো। তিনি লাইট হাউজকে ধন্যবাদ জানান।

লাইট হাউজ কর্তৃক দুর্যোগকালীন এবং মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ প্রাপ্ত কিশোরী দীপা রানী বলেন, আমি কখনো দুর্যোগ ও মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশিক্ষণ পাইনি লাইট হাউজ আমাকে প্রশিক্ষণ দিয়ে সচেতন করে তুলেছে আমি এখন এলাকার নারী ও কিশোরীদের দুর্যোগকালীন এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতন করে তুলছি। সবার কাছে আমার দাবি হলো দুর্যোগকালীন সময়ে বিভিন্ন সহযোগীতার পাশাপাশি সেনিটারি ন্যাপকিন দেয়ার আহবান জানাচ্ছি।

অনুষ্ঠানে রিপোর্ট নাউ বিডি ওয়েব সাইটটিতে কিভাবে কাজ করতে হবে, এর গুরুত্ব কি, স্বেচ্ছাসেবক এবং সাংবাদিকগণ কিভাবে রিপোর্ট করবেন এসব বিষয়ে বিস্তারিত সেশন প্রদান করেন লাইট হাউজের উপ-পরিচালক মোঃ সাদিক আল হায়াত।

লাইট হাউজ এবং প্রকল্পের বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রকল্প সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম।

 

এ্যাডভোকেসি সভায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার সরকারী অফিসের কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি এবং লাইট হাউজ কর্তৃক দুর্যোগকালীন এবং মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ প্রাপ্ত নারী ও কিশোরী, উপজেলার কোঅর্ডিনেটর মোঃ রিপকন আলীসহ অনেকে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park