
মোঃ রাশিদুল ইসলাম, মাগুরা প্রতিনিধিঃ
মাগুরার শ্রীপুর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে মুরসালিন রাব্বী ওরফে বাবু নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল উপজেলার তারাউজিয়াল গ্রামের মাঠ থেকে পুলিশ ছদ্মবেশে তাকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার তারাউজিয়াল গ্রামে মৃত আব্দুর রউফের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে শ্রীপুর থানা পুলিশের এএসআই রবিউল-২, এএসআই সালাউদ্দিন, এএসআই বরিউল-১ ও সঙ্গীয় ফোর্স মাদক ব্যবসায়ী বাবুকে গ্রেপ্তার করে। পরে তাকে তল্লাশি করে মানিব্যাগের মধ্যে বিশেষ কায়দায় রাখা তিন পিচ ইয়াবা উদ্ধার করা হয়। সে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী ও এলাকার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী জানান, গ্রেপ্তারকৃত আসামী এলাকার একজন মাদক ব্যবসায়ী। সে একাধিক মাদক মামলার আসামী। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।
Leave a Reply