1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

সংবাদ প্রকাশের পর বদলে গেছে ভূরুঙ্গামারী হাসপাতাল, অনিয়ম দমনে দুদকের অভিযান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৬৯ বার পঠিত

মোঃ মনিরুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান বজায় রাখা ও হাসপাতালের ভেতরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ওষুধ কোম্পানির প্রতিনিধি ও বহিরাগত অসাধুচক্রের প্রবেশ নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা জারি করেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়।

 

 

একই সঙ্গে হাসপাতালের ডিউটি রোস্টার যথাযথভাবে মেনে চলা, চিকিৎসক ও কর্মীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার বিষয়েও আলাদা নোটিশ দেওয়া হয়েছে।

 

 

সোমবার (১৭ নভেম্বর) উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম সাক্ষরিত নোটিশ মাধ্যমে জানানো হয়, সরকারি নির্দেশনা অনুসারে প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর ১ টার পর ঔষধ কোম্পানির প্রতিনিধিগণ সরকারি হাসপাতালে চিকিৎসকদের ভিজিট করতে পারবেন। ঔষধ কোম্পানির প্রতিনিধিগণ সরকরী নির্দেশনা না মানলে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ যে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে এর দায় নিবেননা হাসপাতাল কর্তৃপক্ষ।

 

 

 

গত ২০ অক্টোবর ভূরুঙ্গামারীর সাংবাদিক মাইদুল ইসলাম তথ্য সংগ্রহ করতে হাসপাতাল গেলে স্টাফ আরিফুল ইসলাম আপেল ও তার সঙ্গে থাকা কিছু অসাধুচক্র তাকে বাধা দেয়। পরের দিন ডেঙ্গু–সংক্রান্ত তথ্য সংগ্রহ শেষে হাসপাতাল ছাড়ার সময় একই স্টাফ পূর্বপরিকল্পিতভাবে তাকে আটকে রাখার চেষ্টা করে এবং মিথ্যা অভিযোগে পুলিশে দেওয়ার চেষ্টা করে। এ ঘটনায় সাংবাদিক মাইদুল থানাসহ উপজেলা নির্বাহী অফিসার ও সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করেন এবং বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পায়। পরে স্টাফ আপেল পাল্টা একটি অভিযোগে সাংবাদিক মাইদুলসহ হাসপাতালের কর্মচারী রবিউল এবং সাংবাদিক মো. রফিকুল ইসলামের নাম জড়ান।

 

 

৩০ নভেম্বর স্টাফ আপেলের নেতৃত্বে বহিরাগত ব্যক্তি ও ওষুধ কোম্পানির প্রতিনিধি গণদের নিয়ে ‘হাসপাতালপাড়া’ ব্যানারে অফিসের অনুমতি ছাড়াই একটি মানববন্ধন আয়োজন করা হয়, যেখানে তিনি নিজেও বক্তব্য দেন-যা সরকারি চাকরি বিধির পরিপন্থী।

 

মানববন্ধনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়রা তাকে ও সংশ্লিষ্টদের দালালচক্র হিসেবে আখ্যা দিয়ে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

 

 

ঘটনার পর উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র এবং ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ হাসপাতাল পরিদর্শন করেন।

 

 

ঘটনার ধারাবাহিকতায় ১৬ নভেম্বর (রবিবার) আনুমানিক সকাল ১১টার সময় দুর্নীতি দমন কমিশন (দুদক) কুড়িগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের একটি প্রতিনিধি দল ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করে।

 

 

অভিযানের সময় বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সিনিয়র এমআইও আরিফুল ইসলামকে হাসপাতালের ভেতরে অনিয়মের অভিযোগে আটক করা হয়। পরে তিনি মুচলেকা দিয়ে মুক্তি পান। দুদকের প্রতিনিধিদল হাসপাতালের সেবা প্রক্রিয়া, উপস্থিতি রেজিস্টার, ওষুধ সরবরাহ ব্যবস্থা এবং দালাল–কর্মকর্তা সংযোগসহ নানা বিষয়ে তথ্য সংগ্রহ করে।

 

 

স্থানীয় রোগী ও স্বজনরা জানান, ঘটনা ও অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের পর হাসপাতালের অভ্যন্তরীণ পরিবেশে ইতিবাচক পরিবর্তন হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ পরিচ্ছন্নতা বৃদ্ধি, স্টাফদের উপস্থিতি নিশ্চিত করা এবং রোগীসেবা উন্নত করতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। ফলে বর্তমানে ওয়ার্ড, করিডোর থেকে শুরু করে সেবাদান ব্যবস্থার বিভিন্ন জায়গায় আগের তুলনায় শৃঙ্খলা ও পরিষ্কার–পরিচ্ছন্নতা লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park