
সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরায় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারী নেতৃত্বের প্রচার ও ক্ষমতায়ন বিষয়ে স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে এডভোকেসি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ মে) সকাল ১০ টায় সাতক্ষীরা চালতেতলা মিশন হল রুমে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় সিদ্ধান্ত গ্রহন প্রক্রিয়ায় নারী নেতৃত্বের প্রচার ও ক্ষমতায়ন বিষয়ে স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা।
এডভোকেসিতে সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ান স্টপ ক্রাইসেস সেল সাতক্ষীরা সদর হাসপাতাল মো. আব্দুল হাই, ফিংড়ি ও ব্রক্ষরাজপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: আলকাজ আলী, ফিংড়ি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ইউপি সদস্যা রেবেকা সুলতানা, ব্রক্ষরাজপুর ইউনিয়নের সংরক্ষিত ইউপি সদস্যা মোছা: ময়না খাতুন, ইউপি সদস্য মো: কামরুজ্জামান, ফিংড়ি ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মেহেদী হাসান, সাতক্ষীরা পৌরসভার স্থগিত মহিলা কাউন্সিলর অনিমা মন্ডল, সাতক্ষীরা সাইবার ক্রাইম এলার্ট টিমের পরিচালক শেখ মাহবুবুল হক, সাংবাদিক ও যুব সদস্যবৃন্দ।
সংলাপে স্বাগত বক্তব্য প্রদান করেন সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস। প্রকল্পের কার্যক্রম ও প্রোগ্রামের লক্ষ্য-উদ্দেশ্য ও প্রতিবেদন উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মো: তহিদুজ্জামান (তহিদ)। এছাড়াও বক্তব্য রাখেন প্রান্তিক যুব সংঘের সভাপতি হ্রদয় মন্ডল, সদস্য ইমতি জামিল, শ্রেয়া সরদার ও লাল গোলাপ যুব সংঘের সদস্য আরাফাত হোসেন, স্বপ্নসিড়ি যুব সংঘের সদস্য হালিমা খাতুন, কর্নফুলি যুব সংঘের সদস্য শাহনাজ পারভীন।
Leave a Reply