1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

সান্তাহারে নীলসাগর ট্রেন দুর্ঘটনার ২২ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১৬৮ বার পঠিত

 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘি উপজেলার বাগবাড়ীয়া এলাকায় ঢাকা থেকে চিলাহাটীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ২২ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে চিলাহাটী থেকে ছেড়ে আশা খুলনা গামী যাত্রীবাহী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনা কবলিত এলাকা দিয়ে চলাচল শুরুর মধ্য দিয়ে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান বাংলাদেশ রেলওয়ে বগুড়ার সিনিয়র সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আফজাল সোহেল। তবে এই দুর্ঘটনা কবলিত এলাকায় ট্রেন ঘন্টায় ১০ কিলোমিটারের বেশি গতিতে চলতে পারবে না বলে জানান এই প্রকৌশলী।
এর আগে গতকাল বুধবার (১৮ মার্চ) দুপুর ২টার দিকে আদমদীঘি উপজেলার বাগবাড়ীয়া এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হওয়ার পর থেকে ঢাকা, খুলনাসহ উত্তরবঙ্গের পাঁচটি জেলাগামী ট্রেন চলাচল স্থবির হয়ে পড়েছিল।

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের (রাজশাহী) জেনারেল ম্যানেজার ফরিদ আহমেদ জানান, দুর্ঘটনাকবলিত এলাকায় ৯টি বগি উদ্ধার করা সম্ভব হয়েছে। দুর্ঘটনার ফলে উত্তরাঞ্চলগামী ট্রেনগুলো ২২ ঘণ্টার শিডিউল বিপর্যয় পড়েছিল। পরিস্থিতি সামাল দিতে আজ বৃহস্পতিবার ১৯ মার্চ ও আগামীকাল ২০ মার্চের বেশ কয়েকটি ট্রেনের যাত্রা বাতিলের জন্য রেলভবনে আবেদন করা হয়েছিল। তবে এখনো সেগুলো অনুমোদন করা হয়নি। দুর্ঘটনা কবলিত লাইনটি দিয়ে রূপসা, সীমান্ত, নীলসাগর, বরেন্দ্র, দ্রুতযান, একতা, চিলাহাটী এক্সপ্রেস নামের আন্তঃনগর ট্রেনগুলো ঢাকা, খুলনা ও উত্তরাঞ্চলের পাঁচটি জেলার থেকে যাওয়া-আসা করে। ঈদে ঘরমুখী যাত্রীদের ভোগান্তির কথা স্বীকার করে জিএম ফরিদ আহমেদ বলেন, ট্রেন বাতিল হলে যাত্রীদের টিকিটের টাকা রিফান্ড করা হবে।

এদিকে রেল যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় কর্তৃপক্ষ ‘ট্রান্সশিপমেন্ট’ ব্যবস্থা চালু করেছে। এতে যাত্রীদের ট্রেন থেকে নেমে মালামাল নিয়ে দুর্ঘটনাকবলিত এলাকা পার হয়ে ওপাশে থাকা অন্য ট্রেনে উঠতে হচ্ছে, যা সাধারণ যাত্রী বিশেষ করে নারী ও শিশুদের জন্য চরম বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে স্টেশন মাস্টার ও লোকোমাস্টারদের (চালক) দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় সান্তাহার স্টেশনের একজন সহকারী স্টেশন মাস্টার শহিদুল ইসলাম রঞ্জুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বুধবার সকাল থেকে লাইনে মেরামতের কাজ চলায় নির্ধারিত স্থানে ব্যানার ফ্ল্যাগ, সতর্ক সংকেত দেওয়ার নিয়ম থাকলেও তা মানা হয়েছিল কি না অথবা লোকমাস্টাররা লাল বাজনার ফ্ল্যাগ এড়িয়ে গিয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

নওগাঁ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আবু যার গাফ্ফার জানান, দুর্ঘটনায় ৬৬ জনের বেশি যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে ১০ জনের শরীরের বিভিন্ন স্থানে হাড় ভেঙে যাওয়ায় তাদের উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে আজ বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ড.আ. ন. ম. বজলুর রশিদ। এসময় উপস্থিত ছিলেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার, রাজশাহী রেঞ্জর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মোহাম্মাদ শাজাহান, বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমসহ রেলওয়ে বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park