
ইকবাল হোসেন রুবেল, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডে বিপুল পরিমাণ অস্ত্রসহ চার সন্ত্রাসীকে গ্রেফতার করেছে যৌথবাহিনি।
আজ শনিবার (৩০ আগষ্ট) ভোর ৪টা থেকে বেলা বারটা পর্যন্ত সীতাকুণ্ডের জংগল সলিমপুরে অভিযান চালিয়ে এই অস্ত্র গুলো উদ্ধার করেছেন সেনাবাহিনী ও সীতাকুণ্ড থানা পুলিশ। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ছয়টি দেশীয় তৈরী এলজি, রামদা, চাপাতি, ছুরি সহ উনিশটি, কারতুজ চারটি, ব্যবহারিত পঁয়ত্রিশটা কার্তুজের খোসা, একটি চাইনিজ কুড়াল, একটি ওয়াকিটকি, দশটি মোবাইল, রেত মেশিন সহ অস্র তৈরীর বিভিন্ন সরঞ্জাম । গ্রেফতারকৃতরা হলেন মো আমিনুল ইসলাম (৪০) মো রুমন (২১) মো আসিফ (৩৬) এবং কামরুল হাসান প্রকাস রিদুয়ান (২৯) ।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান বলেন গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ মিলে সীতাকুণ্ড উপজেলার দশ নং ইউনিয়নের জংগল সলিমপুর নয় নং সমাজের রিনার ঘোনা এলাকা থেকে একটি অস্ত্র তৈরির কারখানায় অস্ত্র এবং তৈরী সরঞ্জাম সহ চারজন সন্ত্রাসীকে আটক করা হয়। এছাড়াও এঘটনায় জড়িত থাকার কথা নিশ্চিত হয়ে আরো কয়েকজন আসামীকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রেখেছেন পুলিশ। পরে আটক কৃতদের বিরুদ্ধে থানায় অস্ত্র মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে ।
Leave a Reply