
এম মনিরুজ্জামান, পাবনা প্রতিনিধি :
সুজানগরের বিল গাজনায় অভিযান পরিচালনা করে ১০০ টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার পাবনার সুজানগর উপজেলার বিল গাজনার
বদনপুর, জোড়পুকুরিয়া সহ বিল গাজনার বিভিন্ন জায়গাতে অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ দুয়ারি চায়না জাল জব্দ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জব্দকৃত ৮০ টি নিষিদ্ধ দুয়ারি চায়না জাল উন্মুক্ত স্থানে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা বলে জানা যায়। মোবাইল কোর্ট পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মেহেদী হাসান। এ সময় তিনি বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান জানান, মাছসহ অন্যান্য জলজ প্রাণীর অস্তিত্ব সংকটের অন্যতম কারণ এই দুয়ারি চায়না জাল। জলজ পরিবেশের বাস্তুসংস্থানের জন্য মারাত্নক ক্ষতিকর অবৈধ এবং আইন দ্বারা নিষিদ্ধ জালের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের তত্ত্বাবধানে এবং পুলিশের সহযোগিতায় এ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply