1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁয় সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ

  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৫ বার পঠিত

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

“ আমাদের দাবি, আমাদের অধিকার নতুন পে-স্কেল হবে এবার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পে-স্কেল এলন জরুরী নীতি” এই রকম বিভিন্ন শ্লোগানকে সামনে রেখে অবিলম্বে পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নওগাঁয় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলার সকল দপ্তরের সরকারি কর্মচারীবৃন্দ। এসময় বিক্ষোভকারীরা হাতে বিভিন্ন শ্লোগান সম্বলিত প্লাকার্ড নিয়ে শ্লোগানে শ্লোগানে মুখর করে তোলে পুরো জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন।

 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁতে এই অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে নওগাঁ জেলার সকল সরকারি কর্মচারীরা। কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুযায়ী রোববার থেকে শুরু হয়েছে এই কর্মসূচি। সোমবার দ্বিতীয় দিনের মতো কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কলম বিরতি করেছে জেলার সকল সরকারি দপ্তরের কর্মচারীবৃন্দ।

 

এদিন সকালে জেলার সকল সরকারি কর্মচারীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে কার্যালয়ের সামনে প্রধান সড়কে ঘন্টাকাল ব্যাপী মানববন্ধন করে। এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসনের রাজস্ব শাখার নাজির কাম-ক্যাশিয়ার নাহিদ আল-সালাম, সার্টিফিকেট সহকারী মিজানুর রহমান, ঋষিকেশ চন্দ্র মন্ডল, মামুন আক্তার, নওশাদ হোসেন, রাকিবুল ইসলাম, ওমর সাগর, মোহাইমিনুল ইসলাম মিঠু ও আব্দুল্লাহ আল এরশাদ প্রমুখ।

 

এসময় বক্তারা বলেন সরকার সরকারি কর্মচারীদের পে-স্কেল দিতে নানা টালবাহানা শুরু করেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজারে সরকারি কর্মচারীরা যে ভাতাদি পাচ্ছে তা দিয়ে পরিবার চালানো অনেক কষ্টসাধ্য। সরকার অন্যান্য দপ্তরের বিভিন্ন দাবী মেনে নিলেও কর্মচারীদের পে-স্কেল দিচ্ছে না। তাই এবার দেশের সকল সরকারি কর্মচারীরা পে-স্কেল বাস্তবায়ন করেই ঘরে ফিরবে। তা না হলে দ্রুতই আরো কঠোর আন্দোলনের হুশিয়ারী প্রদান করেন বক্তারা।

 

নওগাঁ জেলা প্রশাসনের রাজস্ব শাখার নাজির কাম-ক্যাশিয়ার নাহিদ আল-সালাম জানান বাংলাদেশ জেলা প্রশাসন বা জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় নাগরিকদের সরাসরি ও পরোক্ষভাবে বিস্তৃত পরিসরে সেবা প্রদান করে থাকে। ভূমি সংক্রান্ত সেবা: ভূমি রেকর্ড রক্ষণাবেক্ষণ ও হালনাগাদকরণ, খাস জমি বন্দোবস্ত প্রদান, ভূমি উন্নয়ন কর নির্ধারণ ও আদায় এবং ভূমি অধিগ্রহণ ও হুকুমদখল সংক্রান্ত কাজ। লাইসেন্স ও সার্টিফিকেট: আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান ও নবায়ন, সিনেমা হল ও আবাসিক হোটেলের লাইসেন্স, এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সনদপত্র প্রদান। রাজস্ব ও বিচারিক সেবা: রাজস্ব মামলার আপিল শুনানি, রেকর্ড রুম থেকে খতিয়ানের জাবেদা নকল (পর্চা) সরবরাহ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও মোবাইল কোর্ট পরিচালনা। ত্রাণ ও অনুদান: প্রাকৃতিক দুর্যোগে জরুরি ত্রাণ বিতরণ এবং ধর্ম মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর তহবিল থেকে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান বা অসহায় ব্যক্তিদের অনুদান ও চেকে সহায়তা। শিক্ষা ও সাধারণ প্রশাসন: জাতীয় ও স্থানীয় নির্বাচনের সমন্বয়, জনশুমারি পরিচালনা এবং পাবলিক পরীক্ষা (যেমন- এসএসসি, এইচএসসি) সুষ্ঠুভাবে আয়োজন নিশ্চিত করা। অভিযোগ ও ই-সেবা: নাগরিকদের অভাব-অভিযোগ শোনা এবং জেলা ই-সেবা কেন্দ্রের মাধ্যমে অনলাইনে বিভিন্ন সরকারি ফরম ও আবেদন গ্রহণ। এতো গুরুত্বপূর্ণ কাজ করেও যদি সরকারি কর্মচারীরা পে-স্কেল না পায় তাহলে তার মতো দু:খজনক আর কিছুই নেই। তাই এবার তারা ৯ম পে-স্কেল নিয়েই পরিবারের কাছে ফিরবেন। তা না হলে রাজপথেই তারা অবস্থান করবেন।

 

এমন আন্দোলনের কারণে জেলার বিভিন্ন সরকারি অফিসে সেবা নিতে আসা সেবা গ্রহিতারা চরম দুর্ভোগের শিকার হন। জেলার রাণীনগর উপজেলা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে সেবা নিতে আসা মো: সাইফুল ইসলাম জানান তিনি খাস জমির বন্দোবস্ত কাজ করার জন্য রাজস্ব শাখায় আসেন। আজকে সেই কাজের শেষ তারিখ। কিন্তু তিনি সকালে এসে দেখেন সকল সরকারি কর্মচারীরা পে-স্কেলের দাবীতে আন্দোলন করছেন। কেউ অফিসে নেই। তাই কতসময় ধরে বসে থাকবে হবে তিনি জানেন না।

 

জেলার সাপাহার উপজেলা থেকে আদালতে সেবা নিতে আসা রহিদুল সরকার জানান আজ তার একটি দেওয়ানি মামলার আপিল শুনানি ছিলো। তাই সকল কাগজপত্রাদি ঠিক করার প্রয়োজন ছিলো। কিন্তু এসে দেখেন কোন কর্মচারীই তার অফিসে নেই। সবাই রাজপথে নেমে পে-স্কেলের দাবীতে আন্দোলন করছেন। যদি আজকে শুনানী না হয় তাহলে তিনি চরম দুর্ভোগের শিকার হবেন বলে জানান।

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park