পীরগন্জ (রংপুর) প্রতিনিধি: সম্পদ রক্ষা ও ভূমি উদ্ধারে যখন নানা চ্যালেঞ্জ পরিলক্ষিত হচ্ছে, ঠিক তখনই পীরগঞ্জ উপজেলার চতরা ও কাবিলপুর ইউনিয়নের তহশিলদার নুরে আলম তাঁর পেশাগত সততা ও দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। ভূমিদস্যুদের থাবা থেকে সরকারি খাস জমি উদ্ধারে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ২০২৪-২০২৫ অর্থ বছরে তহশিলদার নুরে আলম চতরা ইউনিয়নের ২৪টি
মোঃ রবিউল ইসলাম মিনাল, গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহী জেলার গোদাগাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ৩০০ গ্রাম হেরোইন এবং ১৫০ গ্রাম হাইড্রোজসহ মোঃ আল-আমিন (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫। আজ ৫ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ, রবিবার রাত ১২:১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি চৌকস অপারেশন দল
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ নির্মূলে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে নওগাঁর বদলগাছীতে অনুষ্ঠিত হয়েছে ‘মাদকমুক্ত বদলগাছী থানা গড়ার লক্ষ্যে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা’। শনিবার (৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে বদলগাছী থানার আয়োজনে অনুষ্ঠিত সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদকবিরোধী অভিযান আরও কার্যকর করা, কিশোর অপরাধ প্রতিরোধ
নিজস্ব প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে স্বামী ও সন্তানের স্বীকৃতি না পাওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মুক্তা পারভীন নামে এক নারী। সংবাদ সম্মেলনে তিনি জানান, উপজেলার সদর ইউনিয়নের ভাতশাইল গ্রামের জছির উদ্দীনের ছেলে কিবরিয়ার সঙ্গে তার প্রথম বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর একই গ্রামের মৃত মতিন চৌধুরীর ছেলে ও রাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক
নিজস্ব প্রতিবেদক, নওগাঁর বদলগাছী উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণের জন্য ২০২৫-২৬ অর্থবছরে ৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। তবে ওই অর্থে সীমানা প্রাচীর নির্মাণ না করে অফিস ভবনে রং ও সীমিত সংস্কারকাজ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে সরকারি অর্থ ব্যয়ের যৌক্তিকতা এবং বরাদ্দের উদ্দেশ্য বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। সরকারি পরিপত্র
নিজস্ব প্রতিবেদক, নওগাঁর বদলগাছী সরকারি মডেল পাইলট হাই স্কুলে শিক্ষার্থী ভর্তির নামে অর্থ লেনদেনের গুরুতর অভিযোগ উঠেছে বিদ্যালয়ের ভৌত বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক আসাদুজ্জামান মামুনের বিরুদ্ধে। অভিযোগ, বিভিন্ন শ্রেণিতে ভর্তি করে দেওয়ার আশ্বাস দিয়ে কয়েকজন অভিভাবকের কাছ থেকে ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে
বিশেষ প্রতিনিধি নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবরচাপা কাজীর মোড় এলাকায় ব্যাটারিচালিত ভ্যান ও রিকশার লাইসেন্স বিক্রিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে মথুরাপুর ইউনিয়ন ব্যাটারিচালিত ভ্যান ও রিকশা সমিতির সভাপতি মো. আত্তার হোসেনকে বদলগাছী ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার গোবরচাপা হাটে এনআরডিএ ফাউন্ডেশনের উদ্যোগে এবং গাক চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ জুন) বিকেল ৩টায় এনআরডিএ ফাউন্ডেশনের গোবরচাপা কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি মজিবর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি ও গোবরচাপা
বিশেষ প্রতিনিধিঃ সারাদেশে বয়ে যাচ্ছে তীব্র দাবদাহ। আর এই আধুনিক প্রযুক্তির যুগে তালপাতার হাতপাখা তৈরি করে জীবিকা নির্বাহ করছেন নওগাঁর বদলগাছীর উপজেলার পার আধাইপুর গ্রামের কয়েক টা পরিবারের মানুষ। একদিকে সকল জিনিসপত্রের দাম বেশি হওয়ায় লাভ কম হলেও বাপ দাদার পেশা ধরে রাখতে কঠিন সংগ্রাম করতে হচ্ছে তাদের। তবে তালগাছ কমে যাওয়া, আর্থিক সমস্যা,
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : দেশের বিভিন্ন স্থানের মতো নওগাঁর বদলগাছীতেও ওয়াল্টন প্লাজার উদ্যোগে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার বদলগাছী ওয়াল্টন প্লাজা প্রাঙ্গণে দিনব্যাপী এ মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আবু হালিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরিকুল ইসলাম হালিম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসাইন মোহাম্মদ খালেদ অরেঞ্জ।