মনোয়ার ইমাম, ভারত প্রতিনিধিঃ আসন্ন উপনির্বাচনে পশ্চিম বাংলার পূর্ব মেদিনীপুর জেলার খড়গপুর বিধান সভা কেন্দ্রে র ইন্ডিয়া জোট এর প্রার্থী ও ভারতের জাতীয় কংগ্রেস এর প্রার্থী শ্রী শ্যামল কুমার ঘোষের সমর্থনে মিছিল ও রোড শো অংশ নেন ভারতের জাতীয় কংগ্রেস এর সাধারণ সম্পাদক ও পি সি সি ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ আহমেদ খান। এদিন পূর্ব মেদিনীপুর
গণ সংবাদ ডেস্ক, বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গান বাংলা’র চেয়ারম্যান ও গায়ক-সুরকার-সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপসকে গত সোমবার (৪ নভেম্বর) উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৬ নভেম্বর) সকালে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় তাপসকে। এসময় তাপসের মা মেহেরনিগার চঞ্চল সেখানে উপস্থিত ছিলেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাপসের মা মেহের নিগার চঞ্চল বলেন, যে মামলায়
গণ সংবাদ ডেস্ক, বাংলাদেশ পরিকল্পনা কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। কমিশনের চেয়ারপারসন হয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিকল্প চেয়ারপারসনের দায়িত্ব পেয়েছেন অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা। সোমবার (৪ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) জাহেদা পারভীন স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার ‘বাংলাদেশ পরিকল্পনা কমিশন’ গঠন করেছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টাকে ভাইস চেয়ারপারসন ও
এমরান মাহমুদ প্রত্যয়, নওগাঁ প্রতিনিধি: দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আত্রাই উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। কাউন্সিল ঘিরে প্রার্থীরা দিন-রাত সমান করে ভোটারদের দারে দারে ঘুরে তাদের মন জয় করতে ব্যস্ত সময় পার করছেন। শেষ সময়ে এসে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। এদিকে কাউন্সিলারেরা প্রার্থীদের আচরনিক বৈশিষ্ট্য নিয়ে আলাপ চারিতার মাধ্যমে
গণ সংবাদ ডেস্ক, যুক্তরাষ্ট্রের ৬০তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষ। এবার দেশটিতে প্রায় ২৪ কোটি ৪০ লাখ ভোট দেওয়ার যোগ্য নাগরিক রয়েছেন। আজ মঙ্গলবার কয়েক কোটি ভোটার সশরীরে ভোট দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে আট কোটি ২০ লাখের বেশি ভোটার আগাম ভোট দিয়েছেন। শেষ মুহূর্তের জনমত জরিপে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী
সাতক্ষীরা প্রতিনিধিঃ ভোমরা সি এন্ড এফ এজেন্টস্ কর্মচারী এ্যাসোসিয়েশন রেজিষ্ট্রেশন নং-২১২৯/১৪ এর ত্রিবার্ষিক নির্বাচন ২০২৪ এর নব-নির্বাচিত নির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৫ নভেম্বর) বিকালে সংগঠনের হলরুমে এ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান ভোমরা সি এন্ড এজেন্টস্ অ্যাসোসিয়েশনের সভাপতি মো.আবু হাসান। এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোমরা সি
সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা সদরের বাঁশতলা গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক অরবিন্দু মন্ডলকে (৭৩) হাত-পা বেঁধে নির্যাতন করেছেন তার ছেলে বিশ্বনাথ মন্ডল ও তার স্ত্রী কবিতা মন্ডলের বিরুদ্ধে। শনিবার সকাল ৯টার দিকে ওই স্কুল শিক্ষকের নিজ বাড়িতে এঘটনা ঘটে। নির্যাতনের ভিডিও চিত্র বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ আসার
নিজস্ব প্রতিবেদক: নওগাঁর বদলগাছীতে দুটো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া অবিস্ফোরিত ৬টি ককটেল উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার ৪ঠা নভেম্বর রাত সাড়ে ৭টার দিকে উপজেলার গোবরচাঁপা হাট নামক স্থানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুল ফটকের সামনে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর ফলে পুরো বাজারে আতংক ছড়িয়ে পড়ে। এদিকে ঘটনার পর এদিন রাত সাড়ে ৮টার
তুহিন হাসান রাকিব, বিশেষ প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার গোবরচাঁপা বাজারে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার মথুরাপুর ইউপি’র গোবরচাঁপাহাট প্রাথমিক বিদ্যালয় গেটের সামনে এই ঘটনা ঘটে। বদলগাছী থানার ওসি শাহজাহান আলী জানান, রাত ৮টার দিকে দুটি মাইক্রোবাসে করে কয়েকজন গোবরচাঁপা স্কুল গেটের সামনে দাঁড়ান। এ সময় জয় বাংলা স্লোগান
বিপুল ইসলাম আকাশ (গাইবান্ধা) প্রতিনিধিঃ মা ইলিশ সংরক্ষণ অভিযান সমাপ্ত। সরকারি নিদের্শনা মোতাবেক গত ১৩ অক্টোবর হতে ৩ নভেম্বর পর্যন্ত বিভিন্ন নদীতে মা ইলিশ নিধন বন্ধ ছিল । রোববার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নে তিস্তা নদীতে সর্বশেষ মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করে প্রায় ১ হাজার মিটার জাল জব্দ করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.