ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে দ্বিতীয় ধাপে ২শত ৫৫জন পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র-নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ছাগল বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-২ আসনের
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সদর উপজেলার তেলীপাড়া গ্রামে জমি সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে।এতে একাধিক ব্যক্তি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়,চিকিৎসাধীন অবস্থায় আজ০১ জনের মৃত্যু হয়। স্থানীয় সূত্র ও অভিযোগপত্র অনুযায়ী জানা যায়, ১০ এপ্রিল শুক্রবার রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে পূর্বপরিকল্পিতভাবে একদল ব্যক্তি দেশীয় ধারালো অস্ত্র, রামদা, রড ও লাঠিসোটা নিয়ে
পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলায় একটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট ‘হেয়ার স্টাইল’ বাধ্যতামূলক করে নোটিশ জারি করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী নির্ধারিত চুলের কাটিং অনুসরণ না করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে। এ নিয়ে এলাকায় ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ঘটনাটি ঘটেছে সাঁথিয়া উপজেলা পরিষদ উচ্চ বিদ্যালয়ে। সম্প্রতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.
আন্তর্জাতিক নিউজ ডেস্ক, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালি পার হতে পারেনি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’। ইরান অনুমতি না দেওয়ায় জাহাজটিকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বন্দরে ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বিএসসি সূত্রে জানা যায়, প্রায় ৪০ দিন ধরে আটকে থাকার পর গত বুধবার সৌদি আরবের একটি বন্দর থেকে যাত্রা শুরু
নিজস্ব প্রতিবেদক, রাজধানীর মোহাম্মদপুর এলাকায় খতনা করাতে গিয়ে এক শিশুর পুরুষাঙ্গের সামনের অংশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কথিত এক চিকিৎসককে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে মোহাম্মদপুর থানা-য় লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ২২ মার্চ সকালে ঢাকা উদ্যান এলাকার ‘খলিল মেডিকেল’ নামের
নিজস্ব প্রতিবেদক, ঢাকা ১৬ বছরের দুর্নীতিতে অর্থনীতি চাপে, ট্রিলিয়ন ডলারের লক্ষ্যে এগোতে চায় সরকার বিগত ১৬ বছরে সীমাহীন দুর্নীতি ও লুটপাটের কারণে দেশের অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এতে সামাজিক ও প্রাতিষ্ঠানিক কাঠামোও দুর্বল হয়ে পড়েছে। শুক্রবার জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের ১৩তম দিনের বৈঠকে ৩০০
নিজস্ব প্রতিবেদক, চলতি অধিবেশনের ১৩ দিনে ৯১ বিল পাস জাতীয় সংসদের চলতি অধিবেশনের ১৩ কার্যদিবসে মোট ৯১টি বিল পাস হয়েছে। এর মধ্যে শুক্রবার এক দিনেই ২৪টি বিল পাস হয়। সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ তথ্য জানান। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনের সকালে উত্থাপিত বিলগুলোর ওপর কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় সেগুলো
নিজস্ব প্রতিবেদক, শেরপুর ও বগুড়ার সাম্প্রতিক নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, এসব এলাকায় অনুষ্ঠিত ভোটগ্রহণ আওয়ামী লীগ সরকারের সময়কার নির্বাচনের চেয়েও খারাপ হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর
নিজস্ব প্রতিবেদক, নওগাঁর বদলগাছী উপজেলায় দুর্বৃত্তদের হামলায় মিঠু হোসেন (৪৩) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে আধাইপুর ইউনিয়নের জিয়া শিমুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিঠু হোসেন উপজেলার বৈকুন্ঠপুর গ্রামের মো. আফজাল হোসেনের ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত ভ্যানচালক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিঠু
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুরে এক অসহায় গরীব ও দুস্থ্য ব্যক্তিকে আর্থিক সহযোগীতা করলেন ইউনিয়ন যুবদল নেতা। ঘরের টিনের ছাউনি ঔষধপত্র ও প্রয়োজনীয় খাবারসহ জিনিসপত্র প্রদান করা হয়েছে। জানাগেছে,আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের তেমারিয়া গ্রামের মোখলেছুর রহমান (৮০) একজন অসহায় দুস্থ্য ও অসুস্থ্য হয়ে বেশ কিছুদিন থেকে বাড়ীতেই অসহায় জীবনযাপন করছিলেন। এ ব্যাপরে সামাজিক