মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি: নিজের পছন্দমতো ব্যক্তিদের কৃষি প্রণোদনার তালিকায় নাম না দেওয়ায় শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে ঢুকে মারধর ও হেনস্তা করেছেন ছাত্রদল নেতা। বুধবার (৫নভেম্বর) বিকেল সোয়া ২টার দিকে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে। মারধর ও হেনস্তার শিকার ওই কর্মকর্তা শাহারিয়ার মুরসালিন মেহেদী। অভিযুক্ত ছাত্রদল নেতা রাহাত হাসান
নিজস্ব প্রতিবেদক, নওগাঁর বদলগাছীতে এক বহিস্কৃত প্রধান শিক্ষক বিদ্যালয়ে যোগদান করার চেষ্টা করলে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়রা তাকে বাধা দিলে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদের ধাওয়ায় পালালেন বহিস্কৃত প্রধান শিক্ষক। এতে ৭ জন শিক্ষার্থী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ (৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের বেগুনজোয়ার উচ্চ বিদ্যালয়ে। স্থানীয় এবং
নিজস্ব প্রতিবেদক, ‘চাচাকে বাবা সাজিয়ে’ মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়ার অভিযোগে মামলার মুখোমুখি হওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামাল হোসেনের ডিএনএ পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক বলছে, অভিযুক্ত ইউএনওর প্রকৃত পারিবারিক পরিচয় নিশ্চিত করতে তার পিতা-মাতা এবং যাঁদের ‘চাচা-চাচি’ হিসেবে দেখানো হয়েছে, তাঁদেরও ডিএনএ পরীক্ষা করা হবে। দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার
মো. কামাল উদ্দিন, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাতদলের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় ডাকাতির অভিযোগে একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আনোয়ার। গ্রেপ্তারকৃতরা হলেন, চকরিয়া উপজেলার ডুলাহাজারা
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সীমান্তঘেঁষা গোড়ল ইউনিয়ন এখন মাদক কারবারিদের ‘স্বর্গরাজ্য’ ও পুলিশের বিরুদ্ধে ঘুষ-নির্যাতনের আখড়ায় পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, মাদক নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ এবং গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মোস্তাকিম ইসলাম ও তাঁর সহযোগীরা নিরীহ মানুষকে মাদক মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা আদায়
ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়ায় ভূয়া পুলিশ ক্লিয়ারেন্স তৈরি ও প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (৩ নভেম্বর) রাতে উপজেলার আমিরাবাদ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের নির্দেশনা ও সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকীর তত্ত্বাবধানে, লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমানের
জয়পুরহাট সংবাদদাতা জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার বটতলী ফাতেমা জহুরা মহিলা ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রভাষক মো. এমরান হোসাইন তাঁর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম, কয়েকটি অনলাইন নিউজপোর্টাল ও কিছু দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। প্রভাষক এমরান হোসাইন জয়পুরহাটের তুলসীগঙ্গা ইউনিয়নের দাসরা গ্রামের বাসিন্দা। পিতা মো. আওলাদুল হক ও মাতা মোছা. তাছলিমা
বাগমারা প্রতিনিধি : বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও চাঁদা বাজির অভিযোগে বাগমারা প্রেসক্লাবের সদস্য আবু বাক্কার সুজনকে বহিষ্কার করা হয়েছে। সমবার বাগমারা প্রেসক্লাবের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। দীর্ঘদিন ধরে আবু বাক্কার সুজন বাগমারার বিভিন্ন এলাকায় প্রেসক্লারের নাম ব্যবহার করে অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এর আগেও তার বিরুদ্ধে লিখিতভাবে শোকজ নোটিশ প্রদান
মোঃ কামাল উদ্দিন, নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের পেকুয়ায় পরকীয়ার অভিযোগ তুলে এক মসজিদের ইমাম ও এক গৃহবধূকে প্রকাশ্যে মারধর এবং নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় মুখ খুলেছেন ভুক্তভোগী পরিবার। তাদের দাবি, পরকীয়ার অভিযোগটি সম্পূর্ণ সাজানো ও ভিত্তিহীন। পাওনা টাকা নিয়ে পূর্বের বিরোধের জেরে এ হামলা চালানো হয়েছে। ভুক্তভোগী গৃহবধূ আমেনা বেগম জানান, লামা উপজেলার
নিজস্ব প্রতিবেদক: তৃতীয় শ্রেণির এক কেরানি থেকে দেশের অন্যতম ক্ষমতাধর পুলিশ কর্মকর্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানের কর্মজীবনের গল্প এখন আলোচনার কেন্দ্রবিন্দু। বর্তমানে তিনি পলাতক। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। অভিযোগ রয়েছে, তিনি সরকারি পদে থেকে ব্যাপক দুর্নীতি ও অনিয়মে জড়িয়েছিলেন, গড়ে তুলেছিলেন হাজার