এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ ঈদের রাতেই কুমিল্লায় বাস ও ট্রেনের ভয়াবহ সংঘর্ষের ফলে চট্টগ্রামের সাথে সারাদেশে রেল যোগাযোগ ৫ ঘন্টা বন্ধ থাকার পর আজ সকাল ৮ টা থেকে পুনরায় চালু হয়েছে। ভয়াবহ এ সংঘর্ষে শেষ খবর পাওয়া পর্যন্ত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭ জন পুরুষ, ২ জন নারী ও ৩ জন শিশু
এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও চট্টগ্রাম বন্দরে জ্বালানিবাহী জাহাজ আগমন অব্যাহত রয়েছে। চলতি মার্চ মাসের প্রথম ১৭ দিনে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), এলপিজি ও পরিশোধিত জ্বালানি বহনকারী মোট ২২টি জাহাজ বন্দরে ভিড়েছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে আরও অন্তত চারটি জাহাজ চট্টগ্রামে পৌঁছাবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈশ্বিক
লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট জেলা শহরের ক্যান্টিন মোড়ে ঢাকাগামী একটি বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার (২২ মার্চ) সকালে জেলা শহরের ক্যান্টিন মোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ
নিজস্ব প্রতিবেদক: নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন। শুক্রবার (২০ মার্চ) মহাদেবপুর ও বদলগাছী উপজেলায় পৃথক দুটি অনুষ্ঠানে এসব উপহার বিতরণ করা হয়। সকাল ১১টার দিকে মহাদেবপুর উপজেলার জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এবং বিকেল ৩টায় বদলগাছী লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি
মোঃ ফরহাদ হোসেন, নিজস্ব প্রতিবেদক: নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণের সময় এক অসহায় বৃদ্ধা মায়ের হৃদয়বিদারক দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ছাত্রদল। জানা যায়, গত ১৭ মার্চ ভিজিএফের চাল বিতরণের সময় ছালে বেগম (৬৬) নামের ওই বৃদ্ধা চাল না পেয়ে নিরুপায় হয়ে মাটিতে
নিজস্ব প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বদলগাছী উপজেলার বাসিন্দাদের শুভেচ্ছা জানিয়েছেন বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফর রহমান। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও খুশির বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের জীবনে সমাগত হয়। ঈদ মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন সুদৃঢ় করে। সাম্য, মৈত্রী
মোঃ ফরহাদ হোসেন, নিজস্ব প্রতিনিধি: নওগাঁ শহরে ছিনতাইয়ের সময় এক ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পুলিশ জানায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শহরের সার্বিক নিরাপত্তা জোরদার ও চুরি-ছিনতাই রোধে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জেলা গোয়েন্দা শাখাকে বিশেষ নির্দেশনা প্রদান করেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) বিকেল প্রায় ৫টার দিকে ডিবি
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার বাগবাড়ীয়া এলাকায় ঢাকা থেকে চিলাহাটীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ২২ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে চিলাহাটী থেকে ছেড়ে আশা খুলনা গামী যাত্রীবাহী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনা কবলিত এলাকা দিয়ে চলাচল শুরুর মধ্য দিয়ে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়
মোঃ ফরহাদ হোসেন, নিজস্ব প্রতিনিধি: নওগাঁর সান্তাহার রেলওয়ে জংশন সংলগ্ন ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বাগবাড়ী গ্রামে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। বুধবার দুপুর আনুমানিক ২টার দিকে ট্রেনটির অন্তত ৯টি বগি লাইনচ্যুত হলে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনের ছাদে থাকা যাত্রীসহ শতাধিক যাত্রী আহত হয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সান্তাহার রেলওয়ে
নিজস্ব প্রতিনিধি, নওগাঁর বদলগাছীতে সাংবাদিক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ (বুধবার) বিকালে আয়োজিত এ অনুষ্ঠানে বদলগাছী উপজেলা জামাতের আমির মাওলানা ইয়াসিন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরার অন্যতম সদস্য এবং নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারি জামায়াত মনোনীত নওগাঁ-৫