1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

পত্নীতলায় রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন 

  • প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ২৭৮ বার পঠিত

মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নজিপুর-বাবনাবাজ-চকদোচাই-গগনপুর, চন্ডিপুর গ্রামের বেহাল রাস্তার সংস্কার ও প্রশস্তকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার( ১২ এপ্রিল) দুপুরে ওই রাস্তায় দাড়িয়ে এলাকার স্থানীয় কৃষক, নারী, শিক্ষক শিক্ষার্থীসহ আশপাশের ৪/ ৫ টি গ্রামের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ এই মানববন্ধন করেন।

 

গ্রামবাসীরা বলেন, দীর্ঘদিন ধরে রাস্তাটির বিভিন্ন স্থানে ভেঙ্গে যাওয়ায় ও ব্যবহারে ঝুঁকিপূর্ণ হওয়ায় অত্র এলাকার জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। খড়া মওসুমে ধুলা আর বর্ষা মওসুমে কাদা। রাস্তার কারণে বর্ষা মওসুমে শিশু কিশোরেরা স্কুলে যাওয়া বন্ধ করে দেন এতে শিক্ষা ব্যহত হয়। বর্ষা মওষমে কোন প্রসূতি মায়ের প্রসব ব্যাথা উঠলে উপজেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া কষ্টকর হয়ে পরে, অসুস্থ প্রবীণ ব্যক্তিদের মেডিকেলে নেওয়ার সমস্যায় মারাও যায়, রাস্তায় উচু নিচু গর্ত। তাই খড়া ও বর্ষা দুই মওসুমেই চরম ভোগান্তি। বিগত সময়ে বার বার বললেও কেউ এগিয়ে আসেনি। দ্রুত এই রাস্তার সংস্কার উন্নয়ন কাজ করার দাবি স্থানীয় এলাকাবাসীর।

 

 

স্থানীয় মো: সাজেদুর রহমান (রুস্তম )বলেন, “যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় শিক্ষার্থীরা প্রতিদিন স্কুলে যেতে দুর্ভোগ পোহাচ্ছে এবং কৃষকের উৎপাদিত পণ্য বাজারে নিতে সমস্যা হচ্ছে।”

 

এই এলাকার বাসিন্দা জনস্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ হাসান আলী বলেন, এই রাস্তা দূর্ঘটনাপ্রবণ, শিশু, নারী ও বয়স্ক ব্যাক্তিদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই রাস্তার কারণে জরুরি চিকিৎসা পেতে সমস্যা হচ্ছে। অসুস্থ ও গর্ভবতী নারীদের সন্ধ্যার পর এই ভাঙা রাস্তায় চলাচল কঠিন হয়ে যাওয়াতে এই পথে চলাচলকারী যাত্রী ও যানবাহনের সংখ্যা ব্যাপকভাবে কমে যাচ্ছে। এতে রাস্তাটি নারীসহ সকলের জন্য অনিরাপদ ও বিপদের কারণ হয়ে উঠেছে।”

 

এই এলাকার একজন ব্যাংকার রহমতুল্লাহ বলেন, রাস্তাটি সরু হওয়ায় চলাচলকারী যানবাহনের প্রকারভেদ ও গুরুত্ব বিবেচনায় এটি প্রশস্তকরণের আশু প্রয়োজন।”

 

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার ও বিভিন্ন ফেস্টুন হাতে নিয়ে স্লোগানে স্লোগানে তাদের এসকল দাবির কথা জানান।

অবহেলায় ক্ষতিগ্রস্ত জনজীবন – “চাই দ্রুত সংস্কার”, “আমার রাস্তা, আমার অধিকার – চাই টেকসই সংস্কার।”, “ভাঙা রাস্তা মানে কৃষকের ক্ষতি”, “গর্ভবতী মায়ের জন্য নিরাপদ রাস্তা চাই”, “শিক্ষার পথে যেন বাধা না হয় রাস্তা, ইত্যাদি স্লোগানে মুখর হয়ে ওঠে মানববন্ধনস্থল।

 

বিশ্ববিদ্যালয় শিক্ষক মো: ফিরোজ আলী বলেন, “এই রাস্তা আমাদের নিত্যদিনের জীবনযাত্রার সঙ্গে সরাসরি জড়িত। কৃষক, নারী, ছাত্র-ছাত্রী, শিশু, বৃদ্ধ, বিভিন্ন পেশাজীবি – সবাইকে প্রতিদিন ভোগান্তি পোহাতে হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে বহুবার যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ দৃশ্যমান হয়নি”।

 

মানববন্ধন থেকে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে টেকসই এবং সঠিক মানসম্পন্ন সংস্কার ও প্রশস্তকরণের কাজ শুরু করার আহ্বান জানানো হয়। সাধারণ জনগণের পক্ষ থেকে জানানো হয়, তারা কোনো দলীয় উদ্দেশ্যে নয়, বাস্তব সমস্যা সমাধানের দাবিতে একত্রিত হয়েছেন, এবং ভবিষ্যতে দাবি আদায়ে আরও কর্মসূচি ঘোষণা করা হবে যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়। আগামী বর্ষা মওসুমের আগেই রাস্তা সংস্কার করে এই জন দুর্ভোগ হতে গ্রামবাসী মুক্তি চায়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park