বিশেষ প্রতিনিধি, নওগাঁঃ নওগাঁয় এক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রিন্সিপাল ও পরিচালকের বিরুদ্ধে প্রতারণা, একাধিক অনৈতিক সম্পর্ক এবং শারীরিক-মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন তাঁর স্ত্রী। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন ভুক্তভোগী মোসা. শারমিন আক্তার। লিখিত বক্তব্যে শারমিন আক্তার বলেন, প্রায় ১৭ বছর আগে শহীদ প্রামাণিকের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে দুই ছেলে
নিজস্ব প্রতিবেদক, নওগাঁর মহাদেবপুর উপজেলায় এক শিক্ষকের মারধরে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী আহত হওয়ার অভিযোগ উঠেছে। পরে বিষয়টি স্থানীয়ভাবে আপোষ-মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী রাব্বী হোসেন (৯) উপজেলার পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। অভিযোগ অনুযায়ী, সহপাঠীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানোর পর বিদ্যালয়ের সহকারী শিক্ষক
তেরখাদা প্রতিনিধিঃ ২৮ এপ্রিল দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের হলরুমে জনগণের প্রত্যক্ষ অংশ গ্রহণে তেরখাদা উপজেলার বিভিন্ন হাটবাজার খাস ডাক অনুষ্ঠিত হয়। বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাধারণ জনগণ, ব্যবসায়ীগণ এবং বিভিন্ন শ্রেণি পেশার লোকজন প্রকাশ্যে খাস ডাকে অংশ নেয়। উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহমিনা সুলতানা নীলা’র সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির এক নেতাসহ তাঁর সহযোগীদের বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। আহত আমানুজামান আমান দৈনিক কালবেলা পত্রিকার ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর অভিযোগ, বিকেলে ইউএনও কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে একটি আলোচনা সভা চলছিল। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক
নিজস্ব প্রতিবেদক: নওগাঁর আত্রাই উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে আরাফাতুন (২০) নামে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আত্রাই নদীর তীরে সরকারি কলেজ মাঠ সংলগ্ন এলাকায় বেদে সম্প্রদায়ের প্রায় ২৫ থেকে ৩০টি পরিবার পলিথিনের ছাউনিতে বসবাস করে
বুলবুল আহম্মেদ (বুলু), বিশেষ প্রতিনিধিঃ দেশব্যাপী একযোগে প্রায় ৩০০ জন প্রতিনিধি ও স্টাফ রিপোর্টারের নিয়োগপত্র আগাম কোনো নোটিশ ছাড়াই বাতিল করার ঘটনায় চরম ক্ষোভ বিরাজ করছে এশিয়ান টেলিভিশন এর সংশ্লিষ্টদের মধ্যে। আকস্মিক এই সিদ্ধান্তকে অনেকেই ‘অযৌক্তিক’ ও ‘আইনবহির্ভূত’ বলে অভিহিত করছেন। প্রতিনিধিদের অভিযোগ, সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ আনোয়ার এর মাধ্যমে সারা দেশ থেকে প্রায়
গণসংবাদ ডেস্ক, নওগাঁ নওগাঁর বদলগাছী উপজেলায় একটি শ্মশানঘাটের গাছ থেকে সাহেব আলী (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার কোলা ইউনিয়নের পার আধাইপুর শ্মশানঘাটে এ ঘটনা ঘটে। নিহত সাহেব আলী উপজেলার মিঠাপুর ইউনিয়নের ইসমাইলপুর গ্রামের নূর ইসলামের ছেলে। স্থানীয়দের বরাতে জানা যায়, দুপুরের দিকে শ্মশানঘাটে একটি গাছের সঙ্গে
তেরখাদা প্রতিনিধিঃ খুলনা-০৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল বলেছেন, নারী শিক্ষা একটি সমাজকে আলোকিত ও উন্নত করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। বর্তমান সরকার নারী শিক্ষার প্রসার ঘটাতে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের বিনা বেতনে অধ্যয়নেয় সুযোগ সৃষ্টি, উপবৃত্তি ভাতা চালুসহ সকল প্রকার সুবিধাদি প্রদান করছে। তিনি বলেন, শিক্ষার্থীরাই আগামীদিনে নেতৃত্ব দিবে। তাদেরকে সুশিক্ষিত, দক্ষ
আতিউর রাব্বি তিয়াস, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় চাঁদা না দেওয়ায় চারটি পরিবারের বসতবাড়ি ও দোকানঘর ভাঙচুর, লুটপাট এবং জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের দুলালী রত্নাহার গ্রামে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা এসব অভিযোগ তুলে ধরেন। লিখিত বক্তব্যে
নিজস্ব প্রতিবেদক, “উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছী উপজেলায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে দুই দিনব্যাপী এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান